উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার রাবুপুরা থানা এলাকার অন্তর্গত নগলা শ্রীগোপাল গ্রামে স্বামী, স্ত্রী ও তিন সন্তানসহ একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে বাড়ি থেকে দম্পতি ও তাঁদের তিন সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রাতে তাঁরা নুডলস খেয়েছিলেন। যদিও মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নগলা গ্রামের বাসিন্দা মহেশ, তাঁর স্ত্রী ললিতা এবং তিন নাবালক সন্তান রাতে নুডলস খেয়ে ঘুমাতে যান। সকালে তাঁরা ঘুম থেকে না ওঠায় লোকজনের সন্দেহ হয়। দরজা খুলে তাঁরা বিছানায় পাঁচজনকেই মৃত অবস্থায় দেখতে পান। পুলিশ জানিয়েছে মৃতদের নাম মহেশ(৩৭) মহেশের স্ত্রী ললিতা(৩৫) দম্পতির ছেলে লাড্ডু(১১) মেয়ে মিষ্টি(৭) আরেক ছেলে সাক্ষাৎ(৩)।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। অ্যাম্বুলেন্স এবং খাদ্য ও নিরাপত্তা বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক সন্দেহ অনুমান খাদ্য বিষক্রিয়ার কারণেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃত মহেশের মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পরিবারের সদস্যরা আগের রাতে নুডলস খেয়েছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এবং বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে জানা যাবে, কীভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে।
Greater Noida
নয়ডায় একই পরিবারের ৫ সদস্যের রহস্য মৃত্যু
×
Comments :0