Nobel Economics 2026

অস্থির সময়ে স্থিতিশীলতার তত্ত্বের জন্য নোবেল দুই অর্থনীতিবিদকে

আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল রবার্ট ই হল এবং মাইকেল উডফোর্ডকে
সমষ্টিগত অর্থনীতি বা ম্যাক্রো ইকনমিকসের স্থিতিশীলতায় ব্যষ্টিগত অর্থনীতি বা মাইক্রো ইকনমিকসের গুরুত্ব নিয়ে গবেষণার জন্য ২০২৬’র সম্মান দেওয়া হয়েছে এই দুই অর্থনীতিবিদকে।
দুই অর্থনীতিবিদই আমেরিকার। অর্থনীতিতে নোবেল পুরস্কারকে বলা হয় সোয়ারিস রিক্সব্যাঙ্ক প্রাইজ। আলফ্রেড নোবেলের স্মৃতিতে এই সম্মানের অর্থমূল্য ১২ লক্ষ ডলার। 
নোবেল কমিটি জানিয়েছে যে এই দুই অর্থনীতিবিদ ম্যাক্রো ইকনমিক মডেল তৈরি করেছেন যা থেকে অর্থনীতিতে স্থিতিশীলতা আনার প্রক্রিয়া বুঝতে বিশেষ সহায়ক। এই মডেল থেকে বুঝতে সুবিধা হয় যে মুদ্রানীতি এবং ফিসক্যাল নীতি কী হওয়া উচিত যা অর্থনীতিতে ক্ষতিকর উথালপাথাল রোধ করতে পারে। ফিসক্যাল নীতিতে কর বা সরকারি ব্যয় বরাদ্দকে ব্যবহার করা হয় যা কর্মসংস্থান এবং বৃদ্ধিকে প্রভাবিত করে। উল্লেখ্য, বিশ্ব অর্থনীতিকে বারবার টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। 
অর্থনীতিতে নোবেল কমিটির প্রধান জন হ্যাসলার বলেছেন যে বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং সরকার অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু তার তাত্ত্বিক ব্যাখ্যা কী হওয়া উচিত সেটি জানিয়েছেন হল এবং উডফোর্ড। 
অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ থেকে। ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল ১৮৯৫ থেকে যে পাঁচটি বিষয়ে পুরস্কার চালু করেন তার মধ্যে অর্থনীতি ছিল না। সুইডেনের কেন্দ্রীয় ব্যাঙ্ক এই সম্মান দেয়। অতীতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে আমেরিকার অর্থনীতিবিদরাই বেশিরভাগ সময়ে এই সম্মান পেয়েছেন। কেবলমাত্র তিন মহিলা এই পুস্কার পেয়েছেন। তার মধ্যে ২০২৩ সালে ক্লডিয়া গোল্ডিন সম্মান পান আমেরিকায় মজুরি এবং কর্মসংস্থানে লিঙ্গ পরিচয়ের গুরুত্ব ব্যাখ্যা করে। 

Comments :0

Login to leave a comment