পেট্রোলের সঙ্গে ইথানল মিশিয়ে ব্যবহার এখনও পরীক্ষার স্তরে রয়েছে। চূড়ান্ত ফলাফল বোঝা যাবে সামনের বছর।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে ইথানল সংক্রান্ত একটি মামলায় এই বোঝাপড়া জানিয়েছে কেন্দ্র।
পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশালে গাড়ির ক্ষতি হওয়ার অভিযোগ উঠেছে। গাড়ির মাইলেজ কমে যাচ্ছে বলেও জানাচ্ছে একটি অংশ।
যে মামলার শুনানি হয়েছে এদিন তার উৎস কর্নাটক হাইকোর্টের একটি রায়। কর্নাটক হাইকোর্ট তেল বিপণন সংস্থা বিপিসিএল-কে ইথানল বরাদ্দের চালু নির্দেশটি ফের বিবেচনার নির্দেশ দেয়।
বিপিসিএল জানায় যে ২০২৫-২৬ অর্থবর্ষের বরাদ্দ চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন পুনর্বিবেচনা করতে গেলে জটিলতা হবে।
Ethanol SC Centre
পেট্রোল-ইথানল প্রকল্প পরীক্ষার স্তরে, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র
×
Comments :0