কৃষিকাজ সেরে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হল এক কৃষকের। বৃহস্পতিবার বিকেলে ঘটনা বাগনান থানার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রাম পঞ্চায়েতের মেল্লক বাঁধ এলাকায়।
মৃতের নাম উত্তম ভৌমিক (৪৮)। তাঁর বাড়ি বাগনান থানার সামতা গ্রামের পশ্চিম পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তম ভৌমিক এলাকার কৃষক। এদিন মেল্লক গ্রামের রূপনারায়ণ নদের ধারে জমিতে চাষের কাজ করতে গিয়েছিলেন তিনি। বিকেলের দিকে আবহাওয়ার খারাপ হওয়ায় তড়িঘড়ি বাড়ির উদ্দেশে রওনা দেন। সেই সময় শুরু হয় বৃষ্টি। মেল্লক বাঁধের কাছে বাড়ি ফেরার পথে আচমকাই তাঁর উপর বাজ পড়ে। ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পড়েন উত্তম। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগনান থানার পুলিশ। পরে দেহটি উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Lightning Strike Killed Farmer in Bagnan
উলুবেড়িয়ায় বাজ পড়ে মৃত্যু কৃষকের
ছবি প্রতীকী।
×
Comments :0