SFI and DYFI 'Demand Day' Rally

দাবি দিবস কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল ছাত্র-যুবদের (দেখুন ভিডিও)

কলকাতা

স্কুল বাঁচাও, ক্যাম্পাস বাঁচাও ও ই-২০ পেট্রল নীতি বাতিলের দাবিতে মঙ্গলবার কলেজস্কোয়ার থেকে শ্যামবাজার মহামিছিল করে এসএফআই ও ডিওয়াইএফআই। ১৫ সেপ্টেম্বর ছাত্র-যুবদের দাবি দিবস হিসাবে পালন করা হয়। প্রত্যেক বছরের মতো এই বছরও দাবি দিবসের পালনে এই মিছিল করে এসএফআই ও ডিওয়াইএফআই। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যাতি সাহা, এসএফআই কলকাতা জেলা সম্পাদক শুভদীপ ব্যানার্জি,  সভাপতি হাসিব হোসেন, ডিওয়াইএফআই কলকাতা জেলা সভাপতি সোহম মুখার্জি, সম্পাদক শ্রীজীব গোস্বামী সহ নেতৃত্ব। (দেখুন ভিডিও)

Comments :0

Login to leave a comment