ব্রিটেন থেকে আলাদা হওয়ার ঘোষণাপত্রে সই করল ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের তিন রাজনৈতিক দল।
প্লাইড সাইমরু, শিন ফেইন এবং স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির তিন শীর্ষ নেতা সমঝোতা সই করেছেন। তিন দলেরই বক্তব্য ব্রিটেনের থেকে আলাদা হবে তিন অংশ।
প্লাইড সাইমরু ওয়েলসের জাতীয়তাবাদী রাজনৈতিক দল, যা যুক্তরাজ্য থেকে ওয়েলসের স্বাধীনতাকে সমর্থন করে। শিন ফেইন আয়ারল্যান্ডের বামমুখী রাজনৈতিক দল। স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ১২৯ আসনের মধ্যে ২৯টি স্কটিশ পার্লামেন্টে। হাউস অব কমনসে ৫৭টি স্কটিশ আসনের মধ্যে ৮টি এই দলের।
স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনে এবং মাইকেল ও নিল গণভোটের পক্ষে হলেও ওয়েলসের রিন অ্যাপ ইয়োরেথ কোনও নির্দিষ্ট পরিকল্পনা জানাননি।
বিকেন্দ্রীকরণ পরিকল্পনা চালু হওয়ার পর এই ব্রিটেনের তিন অংশের প্রশাসনিক প্রধান বা ফার্স্ট মিনিস্টার-রা এই প্রথম আলাদা হওয়ার পরিকল্পনা জানিয়েছেন।
সমঝোতাপত্রে বলা হয়েছে, দ্বীপপুঞ্জের মানুষ দেখছেন, বিশ্বের মানুষও দেখছেন, ওয়েস্টমিনিস্টারের সময় শেষ হয়ে আসছে।
time is running out for Westminster.
ওয়েস্টমিনস্টারের সময় ফুরিয়ে আসছে, বলছেন ওয়েলশ, স্কটিশ ও উত্তর আইরিশ নেতারা
×
Comments :0