Gorakhpur Akhilesh Yadav

গোরক্ষপুরের রোড শো-তে আদিত্যনাথকেই ‘ডবল জিরো’ কটাক্ষ অখিলেশের

জাতীয়

বুধবার গোরক্ষপুরে রোড-শো অখিলেশ যাদবের।

২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসপি যে প্রস্তুতি শুরু করেছে, তারই অংশ হিসেবে বুধবার গোরক্ষপুরে রোড-শো করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে সমাজবাদী পার্টি রাজনৈতিক প্রচারের কেন্দ্রে রয়েছে ‘পিডিএ’- (পিছড়া, দলিত ও সংখ্যালঘু) সামাজিক বিন্যাস। বুধবার, গোরক্ষপুর বিমানবন্দর থেকে শুরু হয় রোড শো। জেলার নয়টি বিধানসভা কেন্দ্রসহ পূর্ব-উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মীরা অংশগ্রহণ করেন।
গোরক্ষপুরে প্রচারে অখিলেশ ভাষণে বলেন, মানুষের উদ্দীপনা যেরকম তাতে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নিজের এলাকা গোরক্ষপুরেই বিজেপি ‘ডবল-জিরো’ হারের মুখে পড়তে পারে। 
সমাজবাদী পার্টির প্রধান বারাণসী অঞ্চলে এমএলসি নির্বাচনে শিক্ষক ও স্নাতক কেন্দ্রগুলোতে দলের সাম্প্রতিক জয়ের প্রসঙ্গও টেনে আনেন। 
গোরক্ষপুরের বিজেপি সাংসদ রবি কিসানের গোরক্ষপুরের উন্নয়নের দাবিকে কটাক্ষ করেন। তিনি বলেন, এলাকা জলে ডুবে থাকে। বর্ষাকালে শহরের পরিকাঠামো নিয়ে করা সমস্ত দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। 
মুখ্যমন্ত্রীর আদিত্যনাথের নিজের এলাকা গোরক্ষপুরে  যাদব সম্প্রতি তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, যদি তিনি তাঁর সরকারের কাজের ওপর সত্যিই আত্মবিশ্বাসী হন, তবে যেন অযোধ্যা থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নিজের বিশেষ প্রচার বাস ‘পিডিএ রথ’-এ চড়ে ২০ কিলোমিটার দীর্ঘ রোড-শো শেষে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় অখিলেশ যাদব বলেন, রাস্তায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনেরই প্রতিফলন স্পষ্ট।

Comments :0

Login to leave a comment