পরিজনদের সঙ্গে দেখা করতে উঠে আটকে পড়েছিলেন বন্দে ভারতের কামরায়। উত্তর প্রদেশের এটাওয়া জংশনে নামিয়ে সেই ১৩জনের থেকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করল রেল!
গত ১৫ নভেম্বরের ঘটনা। বারাণসী-নয়াদিল্লি বন্দে ভারত নির্ধারিত স্টেশন কানপুর সেন্ট্রালে এসে দাঁড়ায়। কামরার ভেতরে পরিজনদের সঙ্গে দেখা করতে ওঠেন ওই ১৩ জন। তার মধ্যে এক শিশুও ছিল।
কানপুর সেন্ট্রালে চার মিনিট দাঁড়ায় ট্রেন। ট্রেনের অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। চেন টানলেও ট্রেন থামেনি। এর মধ্যে ট্রেনের কর্মীরা টুন্ডলা কন্ট্রোল রুমে খবর দেন। নির্ধারিত স্টেশন না হলেও ট্রেনটি দাঁড় করানো হয় কানপুর থেকে ১৫০ কিলোমিটার দূরে এটাওয়ায়। প্রাপ্তবয়স্ক ১২ জনের থেকে ৩ হাজার করে টাকা আদায় করে রেল। বিনা টিকিটে যাত্রার দায়ে জরিমানা করা হয়।
আরপিএফ’র স্থানীয় ইনস্পেকটর সংবাদমাধ্যমে বলেছেন, প্ল্যাটফর্ম টিকিট ছিল না এই যাত্রীদের। ট্রেনের মধ্যে ঝামেলাও পাকিয়েছেন।
প্ল্যাটফর্ম টিকিট যদিও রেলের নিয়ম অনুযায়ী যাত্রার জন্য নয়। ঘটনাক্রমে আটকে পড়া পরিজনদের বিনা টিকিটে ভ্রমণের দায় দিয়ে মোটা অঙ্কের জরিমানা আদায়ে প্রশ্নও তৈরি হয়েছে।
Vande Bharat Relatives Fined
বন্দে ভারতে আটকে পড়া পরিজনদের ৩৬ হাজার টাকা জরিমানা রেলের!
×
Comments :0