কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুক স্টলে বাধা পুলিশের। গত চার বছর ধরে নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বাইরে বুক স্টল করে আসছে এসএফআই কলকাতা আঞ্চলিক কমিটি। এই বছরও ১৭-১৯ নভেম্বর হওয়ার কথা ছিল বুক স্টলের। গতকাল রাত থেকেই পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছিল স্টল করতে। পুলিশের দাবি তাদের পক্ষ থেকে কোন অনুমতি দেওয়া হয়নি। প্রশাসনের আরও দাবি রাস্তায় স্টল করলে যান চলাচলে সমস্যা হবে।
এদিন সকালে বিপুল সংখ্যায় এসএফআই কর্মী সমর্থকরা কলেজ স্ট্রিটে জমায়েত করেন। পুলিশি বাধা পেয়ে রাস্তায় বসে তারা বই বিক্রি শুরু করেন। ছাত্রদের এই কর্মসূচিতে বাধা দিতে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে কলেজ স্ট্রিটে। আনা হয়েছে প্রিজন ভ্যানও।
ছাত্রদের দাবি তারা বুক স্টল করবেন। পুলিশ ক্যাম্পাসের বাইরে স্টল করতে না দিলে তারা রাস্তায় বসে বই বিক্রি করবেন। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘গতকাল রাত থেকে অনেক বাধা দেওয়া হচ্ছে। মানুষ বই কিনবে বই পড়বে শিক্ষার চর্চা কবে তাতে সরকার বাধা দিচ্ছে। এর আগে শারদীয়ায়, দীপাবলিতে ছাত্রদের স্টলের ওপর বিজেপির গুন্ডারা আক্রমণ করেছে। তাও তারা স্টল আটকাতে পারেনি। এখানে পুলিশ দিয়ে কোন ভাবে ছাত্রদের বুক স্টল বন্ধ করতে পারবে না। স্টল হবেই।’
SFI
পুলিশি বাধা কলেজ স্ট্রিটে, রাস্তায় বসে বই বিক্রি এসএফআইয়ের
গতকাল রাতের পুলিশি বাধার ছবি
×
Comments :0