MUKTADHARA | PARBAN 1433 | POETRY | NETAJI - NAZRUL | SUKANTA MANDOL | 18 NOVEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | পার্বণ ১৪৩৩ | কবিতা | নেতাজি ও নজরুলের পথে | সুকান্ত মন্ডল | ১৮ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  PARBAN 1433  POETRY  NETAJI - NAZRUL  SUKANTA MANDOL  18 NOVEMBER 2026  4th YEAR

মুক্তধারা

পার্বণ ১৪৩৩

কবিতা : নেতাজি ও নজরুলের পথে  

সুকান্ত মন্ডল
 

১৮ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ

নেতাজি বলতো বারেবার,
জাত একটাই — ভারত সবার।
হিন্দু-মুসলিম ভাই ভাই,
একই মায়ের রক্ত গায়।

নজরুল লিখে গেছে গানে —
মোরা এক বৃন্তে দুটি কুসুম প্রাণে।
হিন্দু না ওরা মুসলিম কে জানে?
মানুষ বলে জানি সবার সামনে।

চোর যদি চুরি করে মন্দিরে,
শাস্তি তার হোক টুপি থাক বা না থাক শিরে।
অপরাধীর কোনো ধর্ম নাই,
বিচার হবে কর্ম দেখে তাই।

দাঙ্গা বাঁধে তখনই দেশে,
নেতারা যখন ধর্ম বেচে।
হিন্দু মরলে চিতায় ধরে,
মুসলিম মরলে কবর খোঁড়ে।
অপরাধী তখন রাজা হয়,
রক্ত বেচে ভোট কুড়ায়।

শান্তি আসবে সেদিন সকালে,
যেদিন আইন চলবে সমান তালে।
দলের ছেলে হলেও ছাড় নাই —
নেতাজির এই শিক্ষাটাই।

হিন্দু মারলে জেল যে তার,
মুসলিম মারলেও একই মার।
পেটে ভাত আর হাতে কাজ,
এই সুর বাজুক সকাল-সাঁঝ।

ভরা পেটে ধর্ম খোঁজে,
খালি পেটে মানুষ বোঝে।
আর নজরুলের সেই বাঁশি বাজে,
হিন্দু-মুসলিম একই মাঝে।

তাই বিচার হোক সোজা-সুজি,
টিকি-টুপি নয়, কর্ম বুঝি।
যেদিন শান্তি এক হবে,
দাঙ্গা সেদিন নিভে যাবে।

তখন ভোরের আজান শুনি,
মিলবে শাঁখের পূর্ণ ধ্বনি।
নেতাজির স্বপ্ন পূরণ হবে,
নজরুলের গান প্রাণ পাবে।

এক দেশ, এক প্রাণ, এক সুর —
থাকবে শান্তি, আর বিভেদ বহুদূর।
মানুষ বাঁচবে মানুষ হয়ে,
ধর্ম থাকবে অন্তর লয়ে।

Comments :0

Login to leave a comment