ছেলের বেপরোয়া এসইউভি ধাক্কা দিয়েছিল পাঁচ পথচারীকে। তদন্ত চালাচ্ছে পুলিশ। বিধায়ক পিতা হুমকি দিয়েছেন তদন্তকারীরা আধিকারিককে।
মধ্য প্রদেশের করেরা থানা এলাকার ঘটনা দাবি করে বিজেপি বিধায়ক প্রীতম লোধির একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছেড়েছে কংগ্রেস।
‘গণশক্তি’ ভিডিও পরীক্ষা করেনি। তবে বিজেপি’র বিধায়ককে পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, ‘‘করেরা কারও বাপের জায়গা না। আমার ছেলে এখানে ঘুরে বেড়াবে। এখান থেকে ভোটও লড়বে।’’
মধ্য প্রদেশের করেরা থানা এলাকায় এসইউভি কাণ্ড গত ১৬ এপ্রিলের। পাঁচ পথচারীকে দাক্কা দিয়ে গুরুতর আহত করে বিধায়কের ছেলে দীনেশ লোধির এসইউভি। সারা রাজ্যে তীব্র ক্ষোভও ছড়ায়। পুলিশ তদন্তে নেমে গাড়ি সংক্রান্ত বিভিন্ন নথি বাজেয়াপ্ত করে। বিধায়কের ছেলেকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় তদন্তের জন্য। বিধায়কের অভিযোগ পুলিশ আধিকারিক আয়ুষ জাখর তাঁর ছেলেকে করেরা এলাকায় ঢুকতে নিষেধ করে।
এর আগে, ২০২২ সালে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কৃষকদের ওপর এসইউভি চালিয়ে দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে। তীব্র ক্ষোভের মুখে কিছুদিন জেল খাটতে হয় অজয় মিশ্রের ছেলেকে। কিন্তু দাবি সত্ত্বেও মন্ত্রিসভা থেকে টেনিকে সরাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মধ্য প্রদেশের শিবপুর জেলার পিছোরের বিধায়ক প্রীতম লোধি।
মঙ্গলবার মধ্য প্রদেশে কংগ্রেসের প্রদেশ সভাপতি জিতু পাটোয়ারি বলেছেন, ‘‘বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সময়ে ‘মোহন রাজ’ চালু হয়েছে। আইনের শাসন বলে কিছু নেই। ক্ষমতার আস্ফালনে চলছে বিজেপি।’’
Madhya Pradesh BJP
মধ্য প্রদেশ: এসইউভি দৌরাত্ম্য ছেলের, পুলিশকে হমকি বিধায়ক বাবার
ছবি প্রতীকী।
×
Comments :0