ক্যাম্পাসে নির্বাচিত ছাত্র সংসদের দাবিকে সমর্থন জানিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিলেন সিপিআই(এম) সাংসদ ভি শিবদাসন।
২০০৬ থেকে এই ক্যাম্পাসে নির্বাচিত ছাত্র সংসদ নেই। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে চলছে অনশন।
শিবদাসন চিঠিতে উপাচার্য অদ্যাপক মজহার আসিফকে লিখেছেন, বহু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। পড়াশোনার সযোগ সুবিধা সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। নিয়মিত গবেষণার ভাতা না পাওয়ার সমস্যা রয়েছে। হস্টেলের অবস্থা নিে ক্ষোভ রয়েছে ছাত্রছাত্রীদের। ছাত্র সংসদের মতে গণতান্ত্রিীক মঞ্চে তাঁরা এই সমস্যা আলোচনা করতে পারেন আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আলোচনায় বসতে পারে। শিবদাসন বলেছেন, শিক্ষার পরিবেশের জন্যই নির্বাচিত ছাত্র সংসদ থাকা জরুরি।
Jamia Miliia Islamia
জামিয়ায় নির্বাচিত ছাত্র সংসদের দাবির সমর্থনে উপাচার্যকে চিঠি সিপিআই(এম) সাংসদের
×
Comments :0