বইকথা
বালেশ্বরে আত্মোৎসর্গের কাহিনী
কৃশানু ভট্টাচার্য্য
নতুনপাতা — ৪র্থ বর্ষ — ২৭ জুলাই ২০২৬
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অগ্রগণ্য দেশপ্রেমিকদের মধ্যে অবশ্যই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীনের নাম সবার জানা। তার সাহস এবং পরিকল্পিত আন্দোলন সংগঠনের দক্ষতা সেই যুগে ব্রিটিশ শাসনকে কাঁপিয়ে দিয়েছিল বৈদেশিক সাহায্যকে সংগ্রহ করে প্রথম বিশ্বযুদ্ধের গোড়ার দিকে এ দেশের স্বাধীনতা সংগ্রামকে নতুন মাত্রা দেওয়ার জন্য তিনি এবং তার সহযোগীরা যে প্রয়াস গ্রহণ করেছিলেন তা অবশ্য ব্যর্থ হয়। উড়িষ্যার বালেশ্বর এ ব্রিটিশ সৈন্য বাহিনীর সঙ্গে এক অসম যুদ্ধে প্রাণ দিয়েছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং তার সহকারীরা। তার জীবনের বিভিন্ন পর্বের উল্লেখযোগ্য ঘটনাকে বিভিন্ন তথ্যের আলোকে বিশ্লেষণ করেছেন তার পৌত্র পৃথীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পদ্মশ্রী পৃথীন্দ্রনাথ গত বছর ফ্রান্সে প্রয়াত হয়েছেন। পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে শিক্ষিত এই গবেষক এবং সংস্কৃতিপ্রেমী মানুষটি শুধুমাত্র যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নয়, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী ধারাকে নিয়ে সারা জীবন ধরে গবেষণা করেছেন এবং জীবনের শেষ পর্বে ফ্রান্সে অধ্যাপন আর কাজে নিযুক্ত ছিলেন। বাঘা যতীনের জীবন কাহিনীকে কেন্দ্র করে তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন। এর মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ কর্তৃক প্রকাশিত সাধক বিপ্লবী যতীন্দ্রনাথ অন্যতম। ছোটদের জন্য তিনি বাঘাযতীনের জীবন কাহিনী কে অবলম্বন করে একটি গ্রন্থ রচনা করেন। বাঘাযতীনের 110 তম জন্মবার্ষিকী উপলক্ষে বইটি প্রকাশিত হয়েছিল গল্পের আদলে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনের বিভিন্ন পর্ব তিনি এই বইটির মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন। বইটি রচনা শৈলী একেবারেই ছাত্র-ছাত্রীদের উপযুক্ত। এই বইটি পাঠ করলে ছাত্রছাত্রীরা কেবলমাত্র যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাতাস সহযোগীদের কথা নয় সেই সময়কার ভারতবর্ষের রাজনৈতিক এবং সামাজিক জীবন সম্পর্কেও বিশেষভাবে সচেতন হতে পারবে।
বাঘাযতীন
পৃথীন্দ্রনাথ মুখোপাধ্যায়
দেজ পাবলিশিং
কলকাতা
Comments :0