দেশে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আগস্টে ৪.৮ শতাংশ। খাদ্যে মূল্যবৃদ্ধির হার ৫.৯ শতাংশ।
পাইকারি বাজারে আগস্টেই মূল্যবৃদ্ধির হার ৯.৯ শতাংশ। পাইকারি বাজারেও খাদ্যদ্রব্যের দামবৃদ্ধির হার চড়া থেকেছে আগস্টে। জুলাইয়ে খাদ্যে পাইকারি মূল্য সূচকে বৃদ্ধির হার ছিল ৬.৬ শতাংশ, আগস্টে এই হার ৭ শতাংশ।
সোমবার কেন্দ্রের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হিসেব হয় মুখ্যত দোকান বাজার থেকে আমজনতার কেনাকাটির দাম হিসেব করে।
খুচরো বাজারের দামের ভিত্তিতে ক্রেতা মূল্য সূচকের তুলনায় পাইকারি মূল্য সূচকে বেশি পণ্য বিবেচিত হয়। আগের বছরের একই মাসে দামস্তরের সঙ্গে ফারাকের ভিত্তিতে মূল্যসূচকের হিসেব দেয় সরকার। পাইকারি মূল্য সূচকে ২০২২-২৩ ভিত্তিবর্ষ ধরা হয়েছে।
খাদ্য মূল্য সূচকের বৃদ্ধির হার জুলাইয়ে ছিল ৫.৫ শতাংশ। আগস্টে মূল্যবৃদ্ধির হার আরও বেড়ে হয়েছে ৫.৯ শতাংশ।
পাইকারি মূল্য সূচকে বৃদ্ধির কারণ হিসেবে পশ্চি এশিয়ায় আমেরিকার চাপানো যুদ্ধকে দায়ী করছে বড় অংশ। যুদ্ধের জেরে বেড়ে তেলের দাম। ভারতকে অপরিশোধিত তেলের ৮৮ শতাংশই আমদানি করতে হয়।
Inflation August
খাদ্যে চড়া মূল্যবৃদ্ধি আগস্টে, দেখাচ্ছে দুই মূল্য সূচকই
×
Comments :0