চিন্ময় কর
বিজেপির বাইক বাহিনীর রাত ভোর তান্ডব, সকাল থেকে রাস্তায় বাধা হুমকি দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লক চন্দ্রকোনা রোড ও খড়্গপুর গ্রামীন, মাদপুরে লাল ঝান্ডার দীপ্ত মিছিল ও সমাবেশ আটকাতে পারলো না। পুলিশ পাহারায় লাঠি নিয়ে মিছিল আটকাতে ও হামলা করতে এলে প্রতিরোধের মারমুখী জনতার মেজাজে পিছু হটে বিজেপির দুষ্কৃতী বাহিনী। জনরোষ ও জনস্রোতের মুখে পুলিশের ঘেরাটোপে আশ্রয় নেয় তারা।
এসআইআরে নামে বাতিল হওয়া ভোটারদের কী কারনে বাতিল তার কারণ নির্বাচন কমিশনের জানানো সহ দ্রুততার সঙ্গে প্রতিটি ব্লকে ট্রাইবুনাল গঠন করে তার নিষ্পত্তি, এবং এই কারনে কোনও মানুষের সামাজিক ভাতা বাতিল করা যাবে না, সারের কালো বাজারী রোধ সহ ন্যায্য দামে বিক্রির পদক্ষেপ সহ ফসলের ন্যাহ্য দাম, একশ দিনের কাজ, অতিবৃষ্টি ও বন্যার কারনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং বিজেপি দলের নির্বাচনী প্রতিশ্রুতি মতো সব লক্ষীভান্ডার প্রাপকদের অন্নপূর্ণা ভাতা, বিদ্যুত, রান্নার গ্যাস, পেট্রল ডিজেলের উপর সেস কমিয়ে দাম কমানো সহ রেশন চালুর এবং গ্রামীন বেহাল রাস্তা মেরামত দাবিতে জেলার চন্দ্রকোনারোড এবং বিকালে মাদপুরে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ ও দুইটি বিডিও দপ্তরে ডেপুটেশন কর্মসূচী করে সিপিআই(এম)।
চন্দ্রকোনারোডে বিডিও দপ্তরের কাছে এবং থানা থেকে ঢিল ছোঁড়া দূরে এক গলি থেকে বিজেপির জনা ২৫ জন লাটি নিয়ে মিছিল আটকাতে উদ্ধত হয়। জনরোষে তারা পিছু হঠে পুলিশের ঘেরাটোপে আশ্রয় নিয়ে মিছিলকে লক্ষ করে পুলিশের সামনেই হামলার চেষ্টা করে।
এই বাধা হামলা প্রতিরোধ করে হয় চন্দ্রকোনা রোডের চৌমাথা মোড়ে হয় সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল, রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ এবং সভাপতিত্ব করেন চঞ্চল মন্ডল। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন পার্টি নেতা সৌগত পন্ডা, তপন ঘোষ, সনত চক্রবর্তী, শ্যাম পান্ডে সহ সুশান্ত ঘোষ।
মাদপুরে বিকালে মিছিল সমাবেশ বানচাল করতে বিজেপি বেলা ১২ টা পুলিশ প্রসাশনের সামনে মাইক, চেয়ার লুঠ করে নিয়ে পালায়। এবং মাইক ম্যানের সরঞ্জাম নিয়ে চলে যায়। গতকাল রাত থেকে সারা ব্লক জুড়ে তান্ডব চলে। আজও সমাবেশের দক্ষিন প্রান্তে চারটি গাড়ী ভাঙচুর করে মানুষকে ফিরিয়ে দেয়। সমাবেশ চলাকালিন অনতি দূরে জড়ো হয়ে হুঙ্কার দেয় পুলিশি পাহারায়। এদিন মানুষের অংশগ্রহনেও মিছিল ও সমাবেশে মানুষের অংশ গ্রহন নজর কাড়ে। এখানেও বক্তব্য রাখেন, বিজয় পাল, শতরূপ ঘোষ, কমল পলমল, সেক সিরাজ খান, সভাপতিত্ব করেন চিত্ত পাল।
Comments :0