অক্টোবরের শেষের দিকে হাওড়া এবং কলকাতার কর্পোরেশনের প্রার্থী তালিকা ঘোষনা করতে পারে বিজেপি। সূত্রের খবর দুই একদিনের মধ্যে কলকাতায় আসতে চলেছেন বিজেপি নেতা সুনীল বনসল। রাজ্য বিজেপি নেতৃত্বের সাথে তার বৈঠকের পরপরই তালিকা চুড়ান্ত হবে।
ইতিমধ্যে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড পুনবিন্যাসের পর ১৪৪ থেকে ওয়ার্ড সংখ্যা বেড়ে হয়েছে ২০৯। হাওড়াতেও বেড়েছে ওয়ার্ডের সংখ্যা। এই পরিস্থিতিতে কাদের টিকিট দেবে বিজেপি সেই দিকে রয়েছে নজর।
বিজেপির একটা অংশের বক্তব্য তৃণমূলের ২০-২৫ জন প্রাক্তন কাউন্সিলর তাদের সাথে যোগাযোগ রাখছে টিকিটের জন্য। সূত্রের খবর অনন্যা ব্যানার্জি, জুঁই বিশ্বাসের মতো প্রাক্তন তৃণমূল কাউন্সিলর টিকিট পেতে পারেন। উল্লেখ্য এই জুঁই বিশ্বাস এবং অনন্যা ব্যানার্জিদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপিকে এদের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল। যদিও একাধিক দুর্নীতিগ্রস্থ তৃণমূল নেতা নির্বাচনের পর যোগাযোগ রেখেছে বিজেপির সাথে।
তবে প্রার্থী তালিকা চুড়ান্ত করার পাশাপাশি একাধিক জেলার জেলা সভাপতি পদেও বদল আনতে চলেছে রাজ্যের শাসক দল। নভেম্বরের শেষের দিকে কলকাতার এবং হাওড়ায় ভোটের পর অন্য পৌরসভা গুলোর ভোট হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। তার আগে জেলার সংগঠন গুলোকে গুছিয়ে নিতে চাইছে বিজেপি।
গত ছয় মাসে বিজেপি সরকারের বিভিন্ন কার্যকলাপে মানুষের মধ্যে তাদের নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কখনও হকার উচ্ছেদ, কখনও সাম্প্রদায়িক উষ্কানি একাধিক বিষয় নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।
Comments :0