মণ্ডা মিঠাই | ঈশ্বরের ফুল
তপন কুমার বৈরাগ্য
নতুনপাতা | ৪র্থ বর্ষ | ৫ জুলাই ২০২৬
ফুল ফোটে এবং কয়েকদিন পর ঝরে পড়ে।তাই ফুলের
আদর মাত্র কয়েকদিনের জন্য।কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু
অঞ্চলে বিশেষ করে স্পেনে একরকম ফুল ফোটে যে ফুল
মিষ্টি সুগন্ধ নিয়ে বহুবর্ষ বিরাজ করে।শুধু বহুবর্ষজীবীই নয়।
এই ফুল অপরূপ শোভা নিয়ে বাগানে বিরাজ করে।এই ফুল
মিষ্টি গন্ধযুক্ত এবং ঝালর যুক্ত।ফুলগুলো দুই তিন ইঞ্চি
চওড়া হয়।এই ফুলের একমাত্র কুঁচকানো পাঁপড়ি দেখা যায়।
এই ফুল সাধারণত উজ্জ্বল গোলাপি বেগুনি রঙের হয়।
তবে সাদা ,লাল, গাঢ় লাল ও কমলা রঙের মিশ্রণেও এই ফুল দেখা যায়। একই অঙ্গে এতো রূপ।ভাবলে বিস্ময়ে অভিভূত হতে
হয়।অনেকে বলেন যীশুখ্রিস্টের জন্মের সময় এই ফুল প্রথম
ফুটেছিল।তাই একে ঈশ্বরের ফুল বলা হয়।এই ফুলের এক একটা রঙ এক একটা প্রতীকের কথা তুলে ধরে।এই ফুলের সাদা
রঙ পবিত্রতা ও সৌভাগ্যের প্রতীক ।গাঢ় লাল
রঙ গভীর ভালোবাসা ও স্নেহ প্রকাশ করে।উজ্জ্বল গোলাপী
ও বেগুনি ভক্তি ভালোবাসা মুগ্ধতার প্রতীক।কেউ বলেন এই
ফুল আগে স্বর্গে ফুটতো।তারপর দেবতাদের দয়ায় এই ফুলের
বীজ ভূমধ্যসাগরীয় জলবায়ুর মাটিতে ফেলা হয়। ভূমধ্যসাগরীয়
জলবায়ু অঞ্চল পৃথিবীর স্বর্গ।অধিকাংশ চলচ্চিত্র শিল্প এখানেই
গড়ে উঠেছে।এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়।
এতো সুন্দর আবহাওয়ার জন্য কারনেশন ফুল এই জলবায়ু
অঞ্চলের জন্য উপযুক্ত।বর্তমানে স্পেনের জাতীয় ফুল হিসাবে
এই ফুল মর্যাদা পেয়েছে। সারা পৃথিবীতে এই ফুল দীর্ঘজীবী বলে
এর কদর দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।
Comments :0