সুকান্ত মজুমদার বলছেন চাইলে মমতার বাড়ির লোককে তারা প্রার্থী করতে পারেন। শমীক ভট্টাচার্য বলছেন জামা বদল মানুষ সমর্থন করেন না। প্রার্থী বাছাই বৈঠকের পর বিজেপির দুই শীর্ষ নেতার মুখে দুই রকম কথা।
সুনীল বনসলের উপস্থিতিতে কলকাতা এবং হাওড়া পৌরসভার প্রার্থী তালিকা নিয়ে দুদিনের বৈঠকে বসেছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। শনিবার সেই বৈঠক শেষ হয়েছে।
এদিন সাংবাদিকদের পক্ষ থেকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে জানতে চাওয়া হয় যে তৃণমূলের কোন প্রাক্তন কাউন্সলির তাদের সাথে যোগাযোগ করছেন কি না। শমীক দাবি করেন যে কেউ যোগাযোগ করছে না। তিনি বলেন, ‘তৃণমূল দলটার আর কোন অস্তিত্ব নেই। ওদের কোন প্রাক্তন কাউন্সিলরের কাছ থেকে প্রার্থী হওয়ার জন্য আবেদন আসেনি।’ তবে আবেদন এলে তাদের যে মান্যতা দেওয়া হবে না তা নির্দিষ্ট ভাবে দাবি করেননি শমীক। শমীক ভট্টাচার্য বলেন, ‘বিজেপি কারুর দয়ায় রাজ্য ক্ষমতায় আসেনি। একা লড়াই করে ক্ষমতায় এসেছে। রাজ্যের মানুষ আমাদের ওপর ভরসা রেখেছে বিজেপির ওপর। মানুষ জামা বদলকে সমর্থন করে না।’
রাজ্য বিজেপি সভাপতি দাবি করেন, একার জোড়েই হাওড়া এবং কলকাতায় বোর্ড গঠন করবে বিজেপি।
অন্যদিকে মুরুলিধর সেন লেনের পার্টির অফিসে তাপস রায়কে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা পৌরসভা নির্বাচনে বিজেপির দায়িত্ব প্রাপ্ত নেতা সুকান্ত মজুমদারের কাছে যখন জানতে চাওয়া হয় তৃণমূলের কেউ প্রার্থী হচ্ছেন কি না তখন তিনি বলেন, ‘আমরা চাইলে মমতা ব্যানার্জির বাড়ির থেকেও প্রার্থী করতে পারি, কিন্তু করবো না।’
এরপরেই সুকান্ত বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হবে। এর পাশাপাশি বিশিষ্টদের কাছে আবেদন জানানো হয়েছে প্রার্থী হওয়ার জন্য। সুকান্ত জানিয়েছেন, সোমবার বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থী হওয়ার জন্য ড্রপ বক্স আবদেন জমা করা যাবে।
অক্টোবরের শেষের দিকেই হাওড়া এবং কলকাতা পৌরসভার নির্বাচন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে ভোট ঘোষণার তিন চার দিনের মধ্যে তারা প্রার্থী তালিকা ঘোষণা করবেন।
BJP
তৃণমূলে না শমীকের, সুকান্তর মুখে মমতার বাড়ির লোককে প্রার্থী করার কথা
×
Comments :0