শান্তিপূর্ণ হলো না বাংলাদেশের সাধারণ নির্বাচন। বাংলাদেশের সংবাদ সংস্থা প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বেলা ২টো পর্যন্ত বাংলাদেশের ভোটদানের হার ৪৭.৯১ শতাংশ। গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে বেলা বাড়ার সাথে সাথে হিংসার খবর সামনে আসতে শুরু করেছে। একাধিক জায়গায় বুথ দখলের অভিযোগও সামনে এসেছে। বেলা ৪:৩০ টে মিনিটে শেষ হয়েছে ভোটগ্রহণ। গণনাও শুরু হয়ে গিয়েছে।
সংবাদ সংস্থা ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী গাজিপুর ৩ এর শ্রীপুর স্কুলের নির্বাচনী আধিকারিক এবং পোলিং এজেন্টদের কমিশনের পক্ষ থেকে তুলে নেওয়া হয় বুথ দখলের খবর সামনে আসার পর। কুমিল্লার একাধিক জায়গায় বিস্ফোরণের খবরও সামনে এসেছে। জানা গিয়েছে ভোটাররা যখন ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন তকণ বিস্ফোরণ ঘটে যার জেরে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে প্রাণ বাঁচাতে এলাকা থেকে পালিয়ে যান।
নোয়াখালিতে বিস্ফোরণে ৩০ জন আহত হয়েছেন বলে বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর। একজন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে নোয়াখালি, কুমিল্লায় তাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি।
একদিকে জামাত যখন অভিযোগ করছে নির্বাচনকে কেন্দ্র করে তখন পাল্টা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছে স্বচ্ছ ভাবে নির্বাচন না হলে তার দল বিএনপি ফলাফল মেনে নেবে না। সকালে ভোটাদানের পর তারেক দাবি করেন, নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে, মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে।
২০২৪ এর ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। আওয়ামি লিগকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে খালেদার মৃত্যুর পর বিএনপি লড়ছে তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে।
গোপালগঞ্জ জেলার তিনটি আসনে ভোটাদানের হার অনেকটাই কম। গোপালগঞ্জের তিনটি আসন মিলিয়ে ভোটদানের হার ৩৫ শতাংশের নীচে।
গোপালগঞ্জ আওয়ামী লিগের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। গোপালগঞ্জ ৩ থেকে প্রার্থী হতেন শেখ হাসিনা। হাসিনার অনুপস্থিতি এবং আওয়ামী লিগের অংশ না নেওয়া বাংলাদেশের নির্বাচনে এবার প্রভাব ফেলবে বলেই মনে করছে অনেকে। আওয়ামী লিগ ভোট বয়কটের ডাক দিয়েছে।
Bangladesh Election
নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে অশান্তি, আহত একাধিক
×
Comments :0