কাঁথি পোস্ট অফিসের সামনে ধর্মঘটের সমর্থনে চলল পিকেটিং। কেন্দ্রের শ্রমকোড বাতিলের দাবিতে সোচ্চার হয়েছেন ট্রেড ইউনিয়ন কর্মীরা।
বৃহস্পতিবার সারা দেশে চলছে সাধারণ ধর্মঘট। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ধর্মঘটকে সমর্থন জানিয়েছে রাস্তায় নেমেছে সংযুক্ত কিসান সভা। রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য চলছে শিল্প ধর্মঘট। গণ পরিবহণকে স্বাভাবিক রেখে কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদে শামিল শ্রমিকশ্রেণি।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে সাধারণ ধর্মঘট এবং শিল্প ধর্মঘটের সমর্থনে কাঁথি বড় পোস্ট অফিসের সামনে শ্রমকোড বাতিলের দাবিতে শ্রমিকদের আট ঘন্টার পরিবর্তে ১২-১৪ ঘন্টা খাটানোর বিরোধিতা করে কাঁথি বড় পোস্ট অফিসের সামনে ট্রেড ইউনিয়ন সমূহের পিকেটিং।
কেন্দ্রের শ্রম কোডের বিরুদ্ধে ধর্মঘটকে বানচাল করতে বিভিন্ন জায়গায় নেমে পড়েছে রাজ্যের তৃণমূল সরকারের পুলিশ। মালদহে স্টেট ব্যাঙ্কের জেলা দপ্তরের তালা খুলিয়েছে জোর করে। জলপাইগুড়িতে মারুতি শোরুমের সামনেও পাঠানো হয়েছে পুলিশ।
12th February Kanthi
কাঁথির পোস্ট অফিসের সামনে চলল পিকেটিং, স্লোগান
কাঁথি পোস্ট অফিসের সামনে পিকেটিং।
×
Comments :0