রবিবার মহারাষ্ট্রের নাগপুরের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খনি ও শিল্প বিস্ফোরক প্রস্তুতকারক সংস্থা এসবিএল এনার্জি লিমিটেডে এই বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানিয়েছে যে কাতল তহসিলের রাউলগাঁওয়ে অবস্থিত খনি ও শিল্প বিস্ফোরক প্রস্তুতকারক সংস্থা এসবিএল এনার্জি লিমিটেডের কারখানায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে নাগপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে এদিন ঘটনাটি সকাল পৌনে সাতটা নাগাদ বিস্ফোরণটি হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে যে বিস্ফোরক প্রস্তুতকারক সংস্থার নোনাল ক্রিম্পিং প্ল্যান্টে বিস্ফোরণটি ঘটেছে।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে এদিন সকালে একটি বিস্ফোরক প্রস্তুতকারক তৈরির কোম্পানিতে বিস্ফোরণটি ঘটে। কারখানাটি নাগপুর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে কলমেশ্বর তহসিলের রাউলগাঁও গ্রামে অবস্থিত। নিহতদের বেশিরভাগই মহিলা। কারখানার সকালের শিফট শুরু হয় সকাল ৬টায়। শ্রমিকরা সকাল ৬টায় কারখানায় পৌঁছায়। আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার সময় দুইজন সুপারভাইজারের তত্ত্বাবধানে প্রায় ৩৫ জন শ্রমিক কর্মরত ছিলেন। বিস্ফোরণে সকলেই ক্ষতিগ্রস্ত হন।
এই কোম্পানিটি খনি প্রকল্পে ব্যবহৃত উপকরণ, যেমন ডেটোনেটর এবং বিস্ফোরক কার্তুজ তৈরির একটি প্রধান প্রতিষ্ঠান। বিস্ফোরণের খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কলমেশ্বর পুলিশ উদ্ধার অভিযান শুরু করে অ্যাম্বুলেন্সে করে আহতদের দ্রুত চিকিৎসার জন্য নাগপুর শহরের হাসপাতালে নিয়ে যায়। পুলিশ আধিকারিক সন্দীপ পাতিল, জেলা শাসক বিপিন ইটাঙ্কর এবং পুলিশ সুপার হর্ষ এ. পোদ্দারের নেতৃত্বে গ্রামীণ পুলিশ দল উদ্দার কাজের তদারকি করতে ঘটনাস্থলে পৌঁছায়। কীভাবে বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে। ধোঁয়া এবং ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধার অভিযান চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। এনডিআরএফ ও এসডিআরএফ দল ঘটনাস্থলে রয়েছে। এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করেছে তাঁর দপ্তর।
প্রধানমন্ত্রীর দপ্তর এক্স-এ পোস্ট করে জানিয়েছএ, নাগপুরে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।’’
Comments :0