Tibet Earthquake

তিব্বতে ভূমিকম্পে মৃত ১৮

আন্তর্জাতিক

বৃহস্পতিবার গভীর রাতে তিব্বতে ৭.০ মাত্রার একটি ভূমিকম্পে ১৮ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। বহু ঘরবাড়ি ধসে পড়েছে। কিছু এলাকায় সড়ক ও রেল চলাচল ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ত্রাণ ও উদ্ধারকাজ চলছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাগকু থেকে প্রায় ১৯০ কিলোমিটার উত্তর-পূর্বের পাহাড়ি অঞ্চল, তিব্বতের রাজধানী লাসা থেকে ৩৯০ কিলোমিটার উত্তরপূর্বে। তিব্বতের পর পাকিস্তান ও আফগানিস্তানেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানে ৪.৯ মাত্রার এবং আফগানিস্তানে ৪.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। পাকিস্তানে ভোর ৪:৫৬ মিনিটে ৪.৯ মাত্রার ভূমিকম্পটি হয়। আফগানিস্তানে ভোর ৫:৫৪ মিনিটে ৪.১ মাত্রার ভূমিকম্পটি হয়। চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের জানিয়েছে, মূল কম্পনের পর ৪১৩টি আফটারশক রেকর্ড করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, তিব্বতে ভূমিকম্পে ৪৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এছাড়া ৩৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন জানিয়েছে ১২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত ৩৩৯টি বাড়ি এবং ২০টি গোয়ালঘর ধ্বংস হয়েছে। ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে। 
 

Comments :0

Login to leave a comment