Jamia Milia Students

ধরপাকড় সত্ত্বেও প্রতিবাদ বাড়ল জামিয়ায়

জাতীয়

বিশ্ববিদ্যালয়ের কড়াকড়ি বা পুলিশের ধরপাকড়, কিছুতেই দমানো গেল না জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিবাদী ছাত্রছাত্রীদের। ক্যাম্পাস বন্ধ রাখলেও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনশনের ১৪ দিনে যোগ দিলেন একশোর বেশি ছাত্র।
ছাত্র সংগঠন এসএফআই জানিয়েছে অন্তত ৭ ছাত্রকে পুলিশ আটক করে রেখেছে। ধরপাকড়, হেনস্তা করে সঙ্গত দাবিতে আন্দোলনরত ছাত্রদের দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। 
শনিবারই ক্যাম্পাসে জোর করে প্রতিবাদী ছাত্রদের সরিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রক্ষীবাহিনীর সঙ্গে যোগ দেয় পুলিশ। রবিবার, ২৫ অক্টোবর, বিশ্ববিদ্যালয় ঘিরে করা নিরাপত্তা রক্ষী মোতায়েন করে রাখা হয়। ৭ নম্বর গেটে, প্রতিবাদ স্থলে, তবু সমবেত হন ছাত্ররা। পোস্টার হাতে নিয়ে ডাফলি বাজিয়ে দমননীতির প্রতিবাদ জানান। 
রবিবার অনশনরত ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ স্থলে আসতে থাকেন ছাত্ররা। সময়ের সঙ্গে সঙ্গে পুলিশের সংখ্যা বাড়ানো হতে থাকে। এর মধ্যে যোগ দিতে থাকেন প্রাক্তন ছাত্ররাও। প্রতিবাদীদের অভিযোগ, জলের বোতলও নিয়ে যেতে দেওয়া হচ্ছে না।

Comments :0

Login to leave a comment