রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। ইরানের ওপর ইজরায়েল-আমেরিকার আক্রমণে সঙ্কট ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। এমনকি গ্যাসের বুকিং-ও করা যাচ্ছে না। চলছে কালোবাজারি। প্রতিবাদে বিভিন্ন জায়গায় রাস্তায় নেমেছে সিপিআই(এম)।
শুক্রবার সিপিআই(এম) টেক্সম্যাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির ডাকে এদিন হয়েছে মিছিল। প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
কেন্দ্রের বিজেপি সরকার এবং সংবাদমাধ্যমের একাংশ সমস্যা সফলভাবে সামলানোর দাবি করে যাচ্ছে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী দাবি করছেন যে বুকিংয়ের আড়াই দিনের মধ্যে পৌঁছাবে সিলিন্ডার। ঘটনা হলো বুকিং করাই যাচ্ছে না। ফোনে বুকিং করতে গেলে কেটে যাচ্ছে সংযোগ। বহু মানুষের অভিজ্ঞতা এমনই। এর মধ্যে গ্যাসের কালোবাজারি চলছে পুরোদমে।
মিছিলে তার প্রতিবাদ জানানো হয়েছে। মিছিল সিপিআই(এম) টেক্সম্যাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির অফিস থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন অঞ্চল ঘুরেছে।
কয়েক হাজার কিলোমিটার দূরের যুদ্ধের জেরে রান্না ঘরে সঙ্কট চলছে। হাসপাতালে রোগীদের খাবার দেওয়া পর্যন্ত সমস্যার মুখে। অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে মিড ডে মিল, রাস্তার ছোটখাটো হোটেল বা খাবার দোকান চালানো। বড় বড় হোটেলে গ্যাসের টান। সমস্যায় রুজি রোজগারও।
এদিন মিছিলে ছিলেন সিপিআই(এম) নেতা প্রদীপ মজুমদার, তমাল দে, বাদল চন্দ্র প্রমুখ।
Rally CPI-M Gas
চলছে গ্যাসের কালোবাজারি, রান্না-রোজগার সঙ্কটে, মিছিল সিপিআই(এম)’র
সিপিআই(এম) টেক্সম্যাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির ডাকে মিছিল।
×
Comments :0