কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুক স্টলে পুলিশি বাধা, আটক করা হয়েছে একাধিক পড়ুয়াকে। মঙ্গলবারের এই ঘটনার তীব্র নিন্দা জানালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এক্সহ্যান্ডেলে সেলিম লিখেছেন, ‘এশিয়ার সব থেকে বইয়ের বাজার কলেজ স্ট্রিটে বুক স্টল করতে দেয়নি পুলিশ। রাজ্যের বিজেপি সরকার ছাত্র বিরোধী, বই বিরোধী সরকার।’
গতকাল রাত থেকেই কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুক স্টলকে কেন্দ্র করে দফায় দফায় তৈরি হয় উত্তেজনা। অনুমতি থাকলেও পুলিশের পক্ষ থেকে স্টল করতে বাধা দেওয়া হয়। এদিন সকাল থেকে ১৪৪ ধারা জারি করা হয় কলেজ স্ট্রিট এলাকায়। মোতায়েন করা হয় পুলিশ। আনা হয় প্রজন ভ্যান। পুলিশি বাধা পেয়ে ছাত্ররা যখন রাস্তায় বসে বই বিক্রি করা শুরু করেন তখন শুরু হয় ধরপাকড়। এসএফআই রাজ্য সম্পাদক সহ একাধিক নেতা কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। এসএফআইয়ের অভিযোগ মাটিতে ফেলে মারধর করা হয়েছে ছাত্র ছাত্রীদের।
পুলিশি এই আক্রমণের বিরুদ্ধে মঙ্গলবার বিকেল পাঁচটায় বই হাতে লালবাজার অভিযানের ডাক দিয়েছে এসএফআই রাজ্য কমিটি। এর পাশাপাশি মঙ্গলবার এবং বুধবার রাজ্য জুড়ে সব কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বই বিক্রি করার কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে।
এদিনের ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। তিনি লিখেছেন, ‘আগে বই বনাম বুলডোজার এখন বই বনাম প্রিজন ভ্যান। বই হাতে আজ ছাত্র ছাত্রীরা কয়েদখানায়। বিক্ষোভ বাড়বেই, ফ্যাসিস্ট অসভ্যদের বিরুদ্ধে মানুষের লড়াই চলবেই।’
SFI
বই হাতে লালবাজার যাবে এসএফআই, পুলিশি ভূমিকার বিরুদ্ধে সরব সেলিম
×
Comments :0