Hawker

হকার উচ্ছেদ নয়, ভেন্ডিং কমিটি, ব্যাঙ্ক ঋণের দাবি হকার যৌথ মঞ্চের

রাজ্য

কলকাতার হাওড়া শিয়ালদহ সহ একাধিক জায়গায় হকারদের উচ্ছেদ করার প্রতিবাদ জানালো হকার যৌথ মঞ্চ। সম্প্রতি জীবন-জীবিকা নির্বাহের জন্য হকারী পেশায় নিযুক্ত লক্ষ লক্ষ সাধারণ মানুষের উপর উচ্ছেদের নোটিশ এবং হুমকির প্রতিবাদ জানিয়ে প্রেস বিবৃতিতে করে মঞ্চটি জানিয়েছে, হকার আইন ২০১৪ প্রণীত হওয়ার পর থেকেই হকার যৌথ মঞ্চের পক্ষ থেকে তৎকালীন নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতা কর্পোরশনের মেয়র, একই সঙ্গে রাজ্যের বিভিন্ন শহরের পৌরসভা ও কর্পোরেশন কাছে দাবি জানানো সত্বেও হকার আইন অনুযায়ী হকার সংগঠনের প্রতিনিধি ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে টাউন ভেন্ডিং কমিটি গঠন করেনি। তৎকালীন রাজ্য সরকার আইন অনুযায়ী হকার আইনকে প্রয়োগ করবার ক্ষেত্রে কোনও বিধি তৈরি করেনি এবং বিধি তৈরি করার গণতান্ত্রিক রীতিনীতিকে মান্যতা দেয়নি।

হকার যৌথ মঞ্চের তরফে বিবৃতিতে দাবি করা হয়েছে যে, হকার আইন ২০১৪ অনুযায়ী বিকল্প জীবিকার ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করার নোটিশ দেওয়া চলবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় হকার প্রতিনিধি ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে ভেন্ডিং কমিটি গঠন করে হকারদের পরিচয় পত্র ও ভেন্ডিং লাইসেন্স দেবার কাজ শুরু করতে হবে। তারই সঙ্গে খুচরো ব্যবসায় বৃহৎ পুঁজির অনুপ্রবেশ রুখে, হকারদের জীবন জীবিকা রক্ষা করতে হবে। হকারদের ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা সরকারকে করে দিতে হবে।

Comments :0

Login to leave a comment