Howrah Ganashakti Board

হাওড়ায় 'গণশক্তি'-র বোর্ড দখলের চেষ্টা বিজেপি'র, রুখলেন সিপিআই(এম) কর্মীরা

জেলা

'গণশক্তি' পত্রিকার বোর্ড দখল করতে বিজেপি কর্মীরা দলের পতাকা লাগিয়ে গেরুয়া রঙ করে বিজেপি লিখে দেয়। হাওড়ার চ্যাটার্জিহাটে দখলের এই প্রয়াসের বিরুদ্ধে সোচ্চার হোন সিপিআই(এম) কর্মীরা। পুলিশের ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।
বুধবার, ২৮ অক্টোবর, সন্ধ্যায় সিপিআই(এম) কর্মীরা 'গণশক্তি' বোর্ডে  লাল রঙ করার সময়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিজেপি'র পতাকা লাগাতে যায়। সিপিআই(এম) কর্মীদের প্রতিবাদে পিছু হটতে বাধ্য হয় বিজেপি কর্মীরা। 
সমস্ত ঘটনার সময় দাঁড়িয়ে থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করে চ্যাটার্জিহাট থানার পুলিশ। 
সিপিআই(এম) নেতা সুমিত্র অধিকারী বলেন, পুজোর সময়েই বোর্ডে নিজেদের পতাকা লাগায় বিজেপি কর্মীরা। এরাই কাছে বুক স্টল-এর উপরেও হামলা করেছিল। আমরা পুলিশের কাছে বিষয়টি জানাই। এফআইআর করা হয়। কিন্তু পুলিশ ব্যবস্থা নেয়নি। এদিনও আমাদেরকেই সরে যেতে বলা হয়। আমরা বলি, দু'পক্ষকেই সরতে হবে। বস্তুত পুলিশের সামনেই বোর্ডে পতাকা লাগায় বিজেপি। এই বোর্ড ৫০ বছর ধরে পরিচালিত হচ্ছে। আমরা প্রতিবাদে শামিল হলে পুলিশ দু'পক্ষকেই সরিয়ে দেয়। কিন্তু পুলিশের এই ভূমিকা, রাজ্যের অন্য সব জায়গার মতোই, বিজেপির দুষ্কৃতীদের মদত দিয়েছে।

Comments :0

Login to leave a comment