Solidarity for SRFTI

এসআরএফটিআই'তে আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ দেশজুড়ে , সংহতির বার্তা যাদবপুর - কলকাতা বিশ্ববিদ্যালয়ের

রাজ্য কলকাতা

এসআরএফটিআই'তে আরএসএস- বিজেপির আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

হিন্দুত্ববাদীদের আক্রমনে আক্রান্ত এসআরএফটিআই। তার প্রতিবাদে মঙ্গলবার দেশজুড়েই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই কর্মসুচি অংশ হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটের সামনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাসের গেটের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই কলকাতা জেলা সম্পাদক হাসিব হোসেন, এসএফআই নেতা অমিত ঘোষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই কলকাতা জেলা সভাপতি শুভদীপ বন্দোপাধ্যায় ‌সহ যাদবপুর বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সভাপতি অভিনব বসু সহ নেতৃত্ব। 


অভিনব বসু বলেন, " এসআরএফটিআই'তে ফ্যাসিবাদী আক্রমনের প্রতিবাদে ও প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সংহতিতে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এসআরএফটিআই কর্তৃপক্ষ যারা এখনো পড়ুয়াদের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে পারছেনা , তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যতদ্রুত সম্ভব যে বিজেপি বাহিনী এসএফটিআই'তে আক্রমণ চালিয়েছিল তাদের কে শাস্তি দিতে হবে । প্রতিষ্ঠানটির উপর বারবার একতরফা আক্রমণ কেন নামিয়ে আনা হচ্ছে তার জবাব বিজেপি সরকারকে দিতে হবে।‌"
অমিত ঘোষ বলেন,  "এসআরএফটিআই সহ রাজ্যের সমস্ত ক্যাম্পাসগুলিতে যেভাবে আরএসএস - বিজেপি ও এবিভিপি আক্রমণ নামানোর চেষ্টা করছে তার বিরুদ্ধেই ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এসআরএফটিআই ছাত্রদের সংহতিতে কলেজস্ট্রিট ক্যাম্পাসের বাইরে এসএফআই বিক্ষোভ সমাবেশ করছে।"

Comments :0

Login to leave a comment