Gaighata

কুপিয়ে খুনের অভিযোগ গাইঘাটায়, ফুলের ক্ষেতে মিলল ক্ষতবিক্ষত দেহ

জেলা

ফাইল চিত্র

ফের খবরের শিরনামে গাইঘাটা। এবার জবা ফুলের ক্ষেতে মিলল ক্ষতবিক্ষত দেহ। বুধবার সকালে কুপিয়ে খুনের ঘটনাটি গাইঘাটার ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের বর্ণবেরিয়া রাজবংশী পাড়ায়। মৃতের নাম বাসুদেব দাস। তিনি গাইঘাটা থানার নোড়াদহ এলাকার বাসিন্দা ছিলেন। এই খুনের ঘটনায় একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্তের নাম নাড়ুগোপাল বিশ্বাস।
স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে, এদিন সকালে রাজবংশী পাড়ায় লিজ নেওয়া জমির জবা ক্ষেতে পরিচর্চা করতে গিয়েছিলেন বাসুদেব। পাশেই নাড়ুগোপাল বিশ্বাসের চাষের জমি। অভিযোগ অভিযুক্ত চাষের ক্ষেতে বাসুদেবকে একা পেয়ে ধারালো কাস্তে দিয়ে এলোপাথারি কোপায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত বাসুদেবের স্ত্রী দীপা দাস থানায় অভিযোগ করেছেন, নাড়ু গোপাল ও তার স্ত্রী ঋতুপর্ণা দাস চক্রান্ত করে তাঁর স্বামীকে খুন করেছে। তাঁর অনুমান ঋতুপর্ণার সঙ্গে তাঁর স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। একথা গ্রামের অনেকে বলাবলি করে। তিনি জেনেছেন ঋতুপর্ণাকে অনেক টাকা দিয়েছেন তাঁর স্বামী। সেই টাকা ফেরৎ চাওয়া কেন্দ্র করে এই খুন বলে তাঁর অনুমান। সুটিয়া থানার পুলিশর প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়নে এই খুন বলে তাদের অনুমান। তবে তদন্ত শুরু হয়েছে।  

Comments :0

Login to leave a comment