মুক্তধারা
উৎসব ১৪৩৩
প্রবন্ধ
শিশুতোষ সাহিত্যের ভগীরথ যোগীন্দ্রনাথ সরকার : অমল কর
২৯ অক্টোবর ২০২৬ - ৪র্থ বর্ষ
বিদ্যাসাগরের 'বর্ণপরিচয়' সাহিত্যে রয়েছে ঐতিহাসিক তাৎপর্য । শিশুদের সুকোমল মনের স্বপ্ন দেখার কারিগর শিশুশিক্ষার কিংবদন্তি পথিকৃৎ যোগীন্দ্রনাথ সরকারের 'হাসিখুসি' সমান অর্থবহ ও তাৎপর্যবহ।
ছড়া ছবি গল্প প্রবন্ধ কথিকা অনুবাদ ও অন্যান্য রচনার পাশাপাশি সব্যসাচীর মতো তিনি গ্ৰন্থ প্রকাশনায় ও সংকলনায়ও অনন্য। ছোটোদের কাছে আকর্ষণীয় অন্তরঙ্গ রম্যতর করে তোলার কৃৎকৌশল করায়ত্ত করে ছন্দে রঙে ছবিতে প্রাণবন্ত করে গড়ার রূপকার তিনি।
উপকথা রূপকথা পশুপাখি জন্তুজানোয়ার কল্পলোকের উদ্ভট আখ্যান বিচিত্র বস্তু ছন্দ রূপ রীতি ধ্বনি ভাষা ব্যবহার প্রয়োগনৈপুণ্য
রচনার সারল্য আর অঙ্কিত ছবির সংযত সংহত বর্ণশিক্ষার অভাবনীয় পথ উন্মোচন যোগীন্দ্রনাথের অনন্য নির্মিতির দৃষ্টান্ত।
ভিন্নধর্মী লেখার উদ্গাতা তিনি, প্রমদাচরণ সেন সম্পাদিত 'সখা' পত্রিকায় প্রথম চলা শুরু, তারপর সাথী সখী মুকুল বালক বালকবন্ধু সন্দেশ ইত্যাকার পত্রিকায় বৈচিত্র্যের সম্ভারে তিনি দীপ্ত দীপ্র সপ্রতিভ।
তাঁর ছড়া ও গল্পগ্ৰন্থ ৩০টি। ২১ টি পৌরাণিক গ্ৰন্থ সহ তাঁর মোট রচনা ৭৯ টি । হাসি ও খেলা,হাসিখুশি (তিন খণ্ড),(সচিত্র) হাসিরাশি,রাঙাছবি, ছড়া ও ছবি, খেলার গান,হাসির গল্প,পশুপক্ষী,বনেজঙ্গলে ,গল্পসঞ্চয়,হিজিবিজি,বিকাশ প্রভৃতি তাঁর অনন্য সৃষ্টি। জন্তুজানোয়ার নিয়ে তাঁর রয়েছে অনবদ্য রচনা। স্বদেশি সংগীতের সংকলন 'বন্দেমাতরম ' দেশের সামাজিক সাংস্কৃতিক ও স্বাদেশিক ইতিহাসে একটি আকরগ্ৰন্থ, যাকে মাধ্যম করে রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, হেমচন্দ্র,রজনীকান্ত, সত্যেন্দ্রনাথ, সরলা,কামিনী প্রমুখ সময়োপযোগী সংগীত রচনা করে আলোড়ন সৃষ্টি করেছিলেন।নন্দলাল দেব সরকার,থাকোমণি দেবীর
চতুর্থ পুত্র যোগীন্দ্রনাথ ২৮/১০/১৮৬৬ তারিখে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে জন্ম। আসল নাম কেদারনাথ হলেও যোগী বা যোগীন্দ্রনাথ নামেই সমধিক প্রসিদ্ধ তিনি।
অনুবাদক হিসেবে খ্যাতিমান যোগীন্দ্রনাথ লেডি অবলা বসুর বেশকয়েকটি ইংরেজি নাটকের ভাষান্তর করেন ।
তাঁর বিখ্যাত প্রকাশনী সংস্থা ' সিটি বুক সোসাইটি' (১৮৯৬) থেকে নিজের ৭৯ টি গ্ৰন্থ ছাড়া রবীন্দ্রনাথ, উপেন্দ্রকিশোর, দ্বিজেন্দ্রলাল বসু, নবকৃষ্ণ ভট্টাচার্য, চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়,কুলদারঞ্জন রায়, অমৃতলাল গুপ্ত ,মনোরঞ্জন গুহঠাকুরতা প্রমুখ খ্যাতকীর্তি লেখকদের বিজ্ঞান, ধ্রুপদি সাহিত্য,প্রাণীজগৎ, অ্যাডভেঞ্চার, উপকথা, রূপকথা, কল্পকথার উদ্ভট ছড়া-কবিতা, গল্পের মজারু বৈচিত্র্যময় শিশুসাহিত্যের বেশকয়েকটি গ্ৰন্থ প্রকাশ করেন।
১৯২৩ সালে ৫৭ বছর বয়সে ডানদিকে পক্ষাঘাতগ্রস্ত যোগীন্দ্রনাথ ২২বছর ৭৯ বছর পর্যন্ত সৃজনশীল থেকে ধীশক্তি মেধা মনন আর অদম্য মনোবল নিয়ে বামহাতে লিখে প্রুফ দেখে অঙ্গসজ্জা ও প্রকাশনার যাবতীয় কাজ সম্পাদনার পাশাপাশি শিশুদের প্রতি অপার স্নেহ,মমত্ব, আর আনন্দজগতে প্রতিষ্ঠার রূপকার যোগীন্দ্রনাথ ১৯৩৭ সালের ২৬ শে জুন প্রয়াত হন।
Comments :0