তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আপ্ত সহায়ক (পিএ) সুমিত রায়কে মাটি চুরির একটি ঘটনাতেও অভিযুক্ত করা হয়েছে। ডায়মন্ড হারবার জেলা পুলিশের তরফে তার বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে পেশ করা হয়েছে আলিপুর আদালতে। বুধবার তাঁকে আলিপুর আদালতে হাজির করা হয়।
এর আগে, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি দখল সংক্রান্ত একটি মামলায় সুমিত রায়কে বিচার বিভাগীয় হেপাজতে পাঠানো হয়।
এবার ডায়মন্ড হারবারের কালিতলা আশুতি থানায় তাঁর বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের মাটি চুরির অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি।
এদিনই আইনি প্রক্রিয়া অনুযায়ী সুমিত রায়কে আলিপুরে নিয়ে আসা হয় এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার অনুরোধ জানিয়ে আদালতে হাজির করা হয়। যদিও, সুমিত রায়ের আইনজীবী আদালতে তার জামিনের আবেদন দাখিল করেছেন।
পুলিশের বয়ান অনুযায়ী, শালবনি এলাকায় সরকারি জমির জাল নথিপত্র বানিয়ে অবৈধভাবে বিক্রির চক্রের সদস্য ছিলেন সুমিত রায়। শালবনির একটি জমি লেনদেন নিয়ে অভিযোগ ওঠার পর বিষয়টি সামনে আসে।
অভিযোগকারী শেখ ইমরান জানান, জমি বিক্রির নাম করে তাঁর কাছ থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। পরে তিনি জানতে পারেন, যে জমিটি তিনি কিনেছিলেন, তার মালিকানা নিয়ে বিতর্ক রয়েছে। কোনও বৈধ চুক্তি বা নথিপত্র না থাকা এবং টাকা ফেরত না পাওয়ায় তিনি শালবনি থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তের সময় পুলিশ প্রথমে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই ঘটনায় সুমিত রায়ের জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসে।
Sumit Roy
ডায়মন্ড হারবারে ৪০০ কোটি টাকার মাটি চুরির মামলাতেও আদালতে অভিষেকের পিএ
×
Comments :0