ভারত-মার্কিন বাণিজ্য সমঝোতায় ব্যাপক মাত্রায় বাজারে আসবে বিদেশি পণ্য। ভারতের তৈরি পণ্য বিক্রি করা কঠিন হবে। ফলে বহু সংস্থা বন্ধ হবে, কাজ হারাবেন বহু মানুষ। দেশের শিল্প এবং কৃষির পাশাপাশি অর্থনৈতিক সার্বভৌমত্বের ওপর গুরুতর আঘাত করবে এই সমঝোতা।
শনিবার এর্নাকুলামে একটি আলোচনা চক্রে একথা বলেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা প্রকাশ কারাত। ইএমএস সেন্টার ফর রিসার্চ অ্যান্ড স্টাডিজ এই আলোচনাচক্রের আয়োজন করে। ভারত-মার্কিন বাণিজ্য সমঝোতার প্রভাব বিষয়ে বক্তব্য রাখেন কারাত।
কারাত বলেন, আমেরিকার ট্রাম্প প্রশাসন নিজেদের বহুজাতিকদের ব্যবসা নিশ্চিত করতে এই সমঝোতায় চাপ দিয়েছে। ভারতের নরেন্দ্র মোদী সরকার চাপ মেনে নিয়েছে।
এদিকে এদিনই মুম্বাইয়ে এক বিশেষ অনুষ্ঠানে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দিয়েছে সারা ভারত কৃষক সভা।
কৃষকসভা বলেছে, ভারতের কৃষি ও শিল্প ক্ষেত্রকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উন্মুক্ত করে দিয়েছে এই চুক্তি। দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়েছে। কৃষক, শ্রমিক খেতমজুরদের জন্য মারাত্মক হুমকির মুখোমুখি করবে এই সমঝোতা। ভারতীয় অর্থনীতিকে গভীর সংকটের দিকে ঠেলে দেবে এই বাণিজ্য চুক্তি। সারা ভারত কৃষক সভা ঘোষণা করেছে যে মহারাষ্ট্র জুড়ে এই আন্দোলন আরও তীব্র করবে।
মহারাষ্ট্রের বিভিন্ন অংশে সম্প্রতি দু‘টি ‘লং মার্চ‘ হয়েছে। যেখানে বহু শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ অনুষ্ঠানে এই দুই পদযাত্রায় নেতৃত্বদানকারী কৃষক নেতাদের পুরস্কার দেওয়া হয়।
Indo-US Deal
দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বে আঘাত হানবে আমেরিকার সঙ্গে চুক্তি: কারাত
এর্নাকুলামে বক্তব্য রাখছেন প্রকাশ কারাত।
×
Comments :0