JAMIA MILIA STUDENT PROTEST

ঘোষণায় নেই নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা, বিক্ষোভ জারি থাকবে, জানালেন জামিয়া মিলিয়ার পড়ুয়াদের

জাতীয়

জামিয়া মিলিয়া ইসলামিয়ায় আন্দোলনরত পড়ুয়া ও আধা-সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে সোমবার ধস্তাধস্তি হয়। এদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ জারি করেছে। তবে, পড়ুয়াদের তরফে  আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তই জারি রাখা হয়েছে ।
প্রায় দুই সপ্তাহ ধরে চলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব কোর্সের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেওয়া শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়নি পুলিশ।  এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে । 
সোমবারের শুরুর দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশ দেয় যে, ছাত্রসংসদের গঠনতন্ত্র অনুমোদনের ১৫ দিনের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এছাড়া, চলমান আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে জারি করা সাময়িক বহিষ্কারের নির্দেশ ও কারণ দর্শানোর নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এবং আন্দোলনের সময় নিরাপত্তা কর্মীদের আচরণ তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে আন্দোলনরত পড়ুয়ারা বলেছে যে এটি যথেষ্ট নয়, কারণ ছাত্র নির্বাচনের জন্য কোনও সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি কতৃপক্ষ।
১২ দিন ধরে অনির্দিষ্টকালের অনশনরত দুই পড়ুয়াদের একজন, রেহান খান অভিযোগ করেছেন যে প্রশাসন আন্দোলনকারীদের তাদের দাবি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেইসঙ্গে, তিনি অভিযোগ করেন যে, প্রশাসনের তরফে তাদের অনশন ভাঙতে বাধ্য করার চেষ্টাও করা হয়েছিল।
উল্লেখ্য,  ‘জামিয়া মিলিয়া ইসলামিয়া স্টুডেন্টস ইউনিয়ন’ পুনর্বহালের দাবিতে আন্দোলনটি শুরু হয়।  ২০০৬ সালের পর থেকে জামিয়া মিলিয়ায় আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। 

Comments :0

Login to leave a comment