বিধানসভার পর স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার প্রথম উপনির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেল বাম গণতান্ত্রিক ফ্রন্ট। সরকারে আসীন ইউডিএফ জোটের থেকে ৭টি আসন ছিনিয়ে নিয়েছে বাম জোট। তার মধ্যে দু’টি আসনে ইউডিএফ’র দুই বিধায়ক জয়ী হয়েছিলেন। উপনির্বাচনে কোনও আসনে জয়ী হয়নি বিজেপি।
বাম গণতান্ত্রিক ফ্রন্ট যে আসনগুলিতে জয়ী হয়েছে তার মধ্যে রয়েছে জেলা পরিষদ স্তরের আসনও। যে আসনগুলিতে উপনির্বাচন হয়েছে তার মধ্যে এলডিএফ’র আসন ১৫ থেকে বেড়ে হয়েছে ১৮। কংগ্রেস জোট ইউডিএফ’র আসন ২২ থেকে কমে হয়েছে ১৯।
জেলা পরিষদ স্তরের দুই আসন, কোট্টায়ম জেলার ত্রিক্কোধিথনম এবং পালাক্কাদের পাল্লাসেনা আসনে জয়ী হয়েছে এলডিএফ। জেলা পরিষদ স্তরের তিনটি আসনে উপনির্বাচন হয়েছে। তার দু’টিতেই জয়ী এলডিএফ।
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ফল ঘোষণা হয়েছে রাজ্যের বিভিন্ন পৌরসভার ৩৮টি ওয়ার্ডের উপনির্বাচনেও। তার মধ্যে ১৬টিতে জয়ী হয়েছে এলডিএফ।
আরেকদিকে গ্রামাঞ্চলে পঞ্চায়েতের ব্লক পঞ্চায়েত স্তরে ৭টির মধ্যে ৫টিতে জয়ী হয়েছেন এলডিএফ প্রার্থীরা। গ্রাম পঞ্চায়েত উপনির্বাচনে ২৩টির মধ্যে ১০টিতে জয়ী হয়েছে বামপন্থীরা।
উপনির্বাচনে কোনও আসনেই জয়ী হয়নি বিজেপি।
LDF Kerala Bye-election
কেরালায় পঞ্চায়েত উপনির্বাচনে আসন ছিনিয়ে নিল বাম জোট
কোট্টায়ম জেলার ত্রিক্কোধিথনমে জেলা পরিষদ স্তরের আসনে জয়ের পর বাম গণতান্ত্রিক ফ্রন্ট সমর্থকরা।
×
Comments :0