বোমা হুমকির অভিযোগ পেয়ে তল্লাশি চালালেও সন্দেহজনক কিছু পাওয়া গেল না কলকাতা বিমানবন্দরে। শুক্রবার দুপুরে বিমানবন্দরের এক আধিকারিক এ কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
এদিন সকালের দিকে নেতাজী সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারে একটি হাতে লেখা হুমকি বার্তা মেলে।
বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন যে তল্লাশি জারি রয়েছে। তাঁরা বলেছেন, এক সাফাইকর্মী টিস্যু পেপারে লেখা এই হুমকি বার্তা দেখতে পান। বম্ব স্কোয়াড খবর পেয়েই বোর্ডিং গেট খালি করে। সিআইএসএফ-কেও নামানো হয় তল্লাশিতে।
এদিকে বিধাননগর পুলিশ জানিয়েছে যে ওই সাফাইকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Bomb Threat Kolkata Airport
বোমার হুমকির পেয়ে তল্লাশি, কলকাতা বিমানবন্দরে এখনও মেলেনি সন্দেহজনক বস্তু
×
Comments :0