Bomb Threat Mumbai

মুম্বাইয়ের মেয়র, অমিতাভ বচ্চনের বাড়ি ওড়ানোর হুমকি ই-মেইলে

জাতীয়

ছবি প্রতিনিধিত্বমূলক।

হুমকি মেইল সরাসরি মুম্বাইয়ের মেয়রকে। রিতু তাওড়েকে পাঠানো ই-মেইলে মেয়রের দপ্তর উড়িয়ে দেওয়ার হুমকি রয়েছে। হুমকি দেওয়া হয়েছে প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের বাসভবন উড়িয়ে দেওয়ারও। এমনকি গায়ক-অভিনেতা দিলজিত দোসানজের কনসার্টেও হামলার হুমকি রয়েছে। 
হুমকি বার্তার পরিপ্রেক্ষিতে কড়া সতর্কবার্তা জারি করেছে মুম্বাই পুলিশ। এর আগে অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলা হয়েছে। এদিকে কলকাতা বিমানবন্দরেও হুমকি বার্তা মিলেছে। 
মুম্বাই পুলিশ জানিয়েছে যে ডেপুটি মেয়র সঞ্জয় ঘাদির কাছেও এসেছে মেইল। ৩১ অক্টোবর স্কুল বোমায় ওড়ানোর হুমকি দেওয়া হয়েছে। ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে জুহুতে বচ্চনের বাড়ি ‘জলসা’-তে হামলার হুমকি দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment