Gold Mine Collapse

কলম্বিয়ায় সোনার খনিতে ধস, মৃত অন্তত ১৪

আন্তর্জাতিক

কলম্বিয়ার একটি সোনার খনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ। সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, কলম্বিয়ার নারিনিও প্রদেশের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার গ্রামীণ চামবেরো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতের ফলে অবৈধভাবে তোলা সোনার খনিতে ধসের ঘটনা ঘটে। স্থানীয় উদ্ধারকারী দলগুলো উদ্ধার অভিযান শুরু করেছে। হতাহতের অবস্থা এবং উদ্ধার অভিযানের বিষয়ে নারিণো প্রাদেশিক দুর্যোগ মোকাবেলা সংস্থার আধিকারিক গ্যাব্রিয়েল ওকানিয়া সংবাদ সংস্থাকে জানিয়েছেন, খনি ধসে ১৪ জন মারা গেছেন। ১৩ জনকে এসকুয়ান্দে মেট্রোপলিটন এলাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং একজনকে গুয়াপিতে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন,  আহত সাত জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। 
তিনি আরও বলেন সোনার খনিটি দুর্গম জঙ্গলের গভীরে অবস্থিত হওয়ায় সেখানে পৌঁছানো এবং উদ্ধারকাজ করা কঠিন হয়ে পড়ে। সেখান কেবল নৌকা বা ছোট বিমান যাওয়া সম্ভব ছিল।

Comments :0

Login to leave a comment