Fire NH-49

জাতীয় সড়কে রাসায়নিকের ট্যাঙ্কার উলটে আগুনে পুড়ল লরিও

জেলা

চিয়াপাড়ায় প্লাস্টিকের রাসায়নিক দ্রব্য ভর্তি ট্রাঙ্কার উল্টে বিধ্বংসী আগুন।

৪৯ নম্বর জাতীয় সড়কে রাসায়নিক দ্রব্যের ট্যাঙ্কার উল্টে বিধ্বংসী আগুনে পুড়লো রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক পণ্যবোঝাই লরি। প্লাস্টিক কেমিক্যাল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে পাল্টি হয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে বিধ্বংসী আগুন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য পণ্যবাহী লরিও  পুড়ে যায় আগুনে। আগুনের জেরে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে দীর্ঘক্ষন  জাতীয় সড়কে। পরে পুলিশ ও দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যান চলাচল স্বাভাবিক করতে সময়  লাগে ২ ঘন্টার উপর।
বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়গ্রামের চিচিড়ার চেকপোষ্টের পর  চিয়াপাড়ায় খড়গপুর চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়কের উপর  ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্লাস্টিক রাসায়নিক দ্রব্য বোঝাই একটি ট্যাঙ্কার গাড়ি ঝাড়খণ্ডের দিক থেকে জাতীয় সড়ক হয়ে এ রাজ্যে আসছিল। বাংলা ঝাড়খন্ড বর্ডারে চিচিড়া চেকপোস্ট পেরিয়ে ট্যাঙ্কার গাড়িটি লোধাশুলির অভিমুখে এগোতেই চিয়াপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায় প্লাস্টিক কেমিক্যালের মধ্যে। তবে এখন জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Comments :0

Login to leave a comment