NATUNPATA | SHARAD 1433 | QUIZZE | ANSWER | AML KAR | 22 OCTOBER 2026 | 4th YEAR

নতুনপাতা | শারদ ১৪৩৩ | বলতে পারো | উত্তর | অমল কর | ২২ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  SHARAD 1433  QUIZZE  ANSWER  AML KAR  22 OCTOBER 2026  4th YEAR

নতুনপাতা

শারদ ১৪৩৩

বলতে পারো : উত্তর

অমল কর

১৫ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ 

 

প্রশ্ন

১. ভারতের কোন ক্লাব প্রথম আইএফএ শিল্ড জয়ী, সবচেয়ে বেশিবার আইএফএ শিল্ড জয়ী কোন ক্লাব?
২. আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি ও সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের কে?
৩. মারাঠি নাটকে অভিনয় দিয়ে শুরু করে চলচ্চিত্রে অভিনয় ও পরিচালনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী, ২ টি সিনেমায় গানে প্লেব্যাক, পিস্তল শুটিং-এ মহারাষ্ট্রের হয়ে ২ বার রুপো ও ব্রোঞ্জ জয়ী, লেফটেন্যান্ট কর্ণেল হিসেবে কার্গিল যুদ্ধে অংশগ্ৰহণ ইত্যাদি বহুমুখী প্রতিভা অধিকারী কে?
৪. মানবতাবাদী সমাজ সংস্কারক বাউল সাধক দার্শনিক এবং কবি-গীতিকার -সুরকার-গায়ক। ইউনেসকো
"বিশ্বের অন্যতম সেরা মৌখিক ও বিমূর্ত ঐতিহ্য" হিসেবে স্বীকৃত কে?
৫.পদ্মভূষণ-পদ্মবিভূষণ-ভারতরত্ন প্রাপ্ত ভারতের পরমাণুবিজ্ঞানী, মিসাইল ম্যান নামে খ্যাত, SRO(SLV 111) প্রকল্প পরিচালক, রোহিণী উপগ্ৰহ স্থাপক,দূরপাল্লার ক্ষেপণাস্ত্র 'অগ্নি' ও 'পৃথিবী' নির্মাতা,কালাম-রাজু স্টেন্ট উদ্ভাবক কে?
৬. ১৯০১ থেকে ১১৯ বছরে মোট ১২৩ জন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এবার বিজয়ী কে?

উত্তর

১. ইংরেজদের হারিয়ে ১৯১১ সালে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়ী, ইস্টবেঙ্গল ক্লাব সবচেয়ে বেশিবার আইএফএ শিল্ড জয়ী,মোট ২৯ বার।
২. আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি ও সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের নবনির্বাচিত ক্রিকেট অধিনায়ক স্মৃতি মান্ধানার। ১৮ টি সেঞ্চুরি ও ১০৮৬৯ রান।
৩. মারাঠি নাটকে অভিনয় দিয়ে শুরু করে চলচ্চিত্রে অভিনয় ও পরিচালনা(৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী),২ টি সিনেমায় গানে প্লেব্যাক,পিস্তল শুটিং-এ মহারাষ্ট্রের হয়ে ২ বার রুপো ও ব্রোঞ্জ জয়ী, লেফটেন্যান্ট কর্ণেল হিসেবে কার্গিল যুদ্ধে অংশগ্ৰহণ ইত্যাদি বহুমুখী প্রতিভা ছিল বিশ্বনাথ গজানন পাটেকার বা নানা পাটেকার-এর ।
৪. লালন শাহ্ বা সাঁই একজন মানবতাবাদী সমাজ সংস্কারক বাউল সাধক দার্শনিক এবং কবি-গীতিকার -সুরকার-গায়ক। ২০০৫ সালে ইউনেসকো "বিশ্বের অন্যতম সেরা মৌখিক ও বিমূর্ত ঐতিহ্য" হিসেবে স্বীকৃতি দেয়।
৫. পদ্মভূষণ-পদ্মবিভূষণ-ভারতরত্ন প্রাপ্ত ভারতের ১১ তম রাষ্ট্রপতি ড.এপিজে আবদুল কালাম পরমাণুবিজ্ঞানী, মিসাইল ম্যান নামে খ্যাত, SRO(SLV 111) প্রকল্প পরিচালক, রোহিণী উপগ্ৰহ স্থাপক,দূরপাল্লার ক্ষেপণাস্ত্র 'অগ্নি' ও 'পৃথিবী' নির্মাতা,কালাম-রাজু স্টেন্ট উদ্ভাবক।
৬. ১৯০১ থেকে ১১৯ বছরে মোট ১২৩ জন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তন্মধ্যে এবার বিজয়ী কানাডার অ্যান কার্সন সহ মোট ১৯ জন মহিলা।(এখন পুরস্কার মূল্য ১১ কোটি ৬০ লক্ষ টাকা।)

Comments :0

Login to leave a comment