জামুইয়ের পর এবার বেগুসরাই। বিহারের এই শহরের একটি হোটেলে মহিলাকে মারধর করার ভিডিও ছড়ালো। সেই সঙ্গে ছড়িয়েছে গণ অসন্তোষও। অভিযোগ, কমবয়সী ওই মহিলাকে ধর্ষণও করা হয়েছে।
৩১ নম্বর জাতীয় সড়কের পাশে এই হোটেলের ঘটনায় এফআইআর দায়ের করেছে বিহার পুলিশ। ভিডিও-তে দেখা গিয়েছে ওই মহিলাকে চুলের মুঠি ধরে মারধর করা হচ্ছে। জুতে দিয়ে পেটানো হচ্ছে। ঘটনা রবিবারের হলেও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ভিডিও ছড়িয়েছে।
বেগুসরাই টাউন থানার এসএইচও সতীশ কুমার হিমাংশু জানান যে মহিলার পরিবার এফআিআর দায়ের করেছে। অভিযুক্ত যুবকের নাম রোহিত কুমার। ভগবানপুর তানা এলাকার বাসিন্দা। এফআইআর-এ আরেকজনেরও নাম রয়েছে।
বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব বলেছেন, একের পর এক ঘটনা দেখিয়ে দিচ্ছে রাজ্যে বিজেপি’র মুখ্যমন্ত্রীর সময়ে আইন-শৃঙ্খলার কী অবস্থা। তিনি বলেছেন, বিহারে প্রত্যেক নাগরিক সুরক্ষার অভাবে ভুগছেন। শোষণ এবং অবিচারের বাতাবরণ রাজ্যজুড়ে। প্রধানমন্ত্রীর নীরবতাতেও প্রশ্ন তোলেন তেজস্বী।
গত সপ্তাহেই বিহারের জামুইয়ে প্রকাশ, রাস্তায় এক ছাত্রী ও তার বন্ধু নাবালককে রাস্তায় হেনস্তা করা হয়। নাবালিকার শারীরিক হেনস্তার দৃশ্য ছড়িয়ে পড়লে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া হয়েছে।
Begusarai Rape Video
বেগুসরাইয়ে হোটেলের ঘরে মার-ধর্ষণ, ভিডিও ঘিরে তোলপাড়
×
Comments :0