শ্রমকোড ও শ্রমিক-কৃষকবিরোধী নীতির প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনসমূহের আহ্বানে ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী যে সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে এবং রাজ্যে পরীক্ষার কারণে যা শিল্প ধর্মঘট হিসাবে পালিত হবে তার সফল করার লক্ষ্যে মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ অনুমোদিত পরিবহন শ্রমিক সংগঠনের উদ্যোগে ধর্মঘটের সমর্থনে প্রচার মিছিল সংঘটিত হল রথবাড়ি এলাকা জুড়ে।
উপস্থিত আছেন ডব্লিউবিআরটিডব্লিউএফ’র জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সভাপতি নুরুল ইসলাম, সিআইটিইউ সভাপতি প্রণব দাস, অনুপম গুন, দুন্দুভি সাহা, কালিপদ পাল, গোপাল সিকদার প্রমুখ।
এদিন মালদহের নারায়ণপুর শিল্পাঞ্চলে শিল্প ধর্মঘটের সমর্থনে প্রচার মিছিল হয়। নেতৃত্ব দেন প্রণব দাস, অজয় কুমার খান, নিলয় গাঙ্গুলি প্রমুখ।
Maldah Strike Rally
ধর্মঘটের সমর্থনে মিছিল মালদহে
×
Comments :0