দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্কের হুমকি। জোরদার করা হলো নিরাপত্তা। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার সকাল ১০:১৭ মিনিট নাগাদ পাজ্ঞাবি ভাষায় বোমাতঙ্কের হুমকি আসে। একাধিক থানা, আদালত উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কার্মেল কনভেন্ট স্কুল, দ্যা ব্রিটিশ স্কুল এবং এয়ার ফোর্স বাল ভারতী স্কুল এই একই মর্মে হুমকি মেইল এসেছে বলে জানা গিয়েছে।
হুমকি মেইলে বলা হয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মেট্রো বা ট্রেনে চলাচল না করতে। পাটিয়ালা হাউস কোর্ট সহ একাধিক আদালতে বিষ্ফোরণের হুমকি দেওয়া হয়েছে।
হুমকি মেইল আসার পরপরই দিল্লি জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তার সংখ্যাও। স্কুল এবং আদালত চত্বর গুলোয় পুলিশ কুকুর ও বোম স্কোয়াড দিয়ে চলানো হচ্ছে তল্লাসি।
Delhi
দিল্লির স্কুল, আদালতে বোমাতঙ্কের হুমকি
×
Comments :0