Asian Games 2026

এশিয়ান গেমসে গোল্ডেন হ্যাটট্রিক ভারতের

খেলা

২০২৬ এশিয়ান গেমসের একাদশ দিন বুধবার ভারত দুর্দান্ত পারফর্ম করেছে। আর্চারিতে, ভারত তিনটি কম্পাউন্ড টিম ইভেন্টেই স্বর্ণপদক জিতে গোল্ডেন হ্যাটট্রিক সম্পন্ন করেছে। জ্যোতি সুরেশা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিতা তানিপার্থির মহিলা দল চীনকে পরাজিত করে দিনের প্রথম স্বর্ণপদকটি জিতে নেয়। অন্যদিকে চিকিতা ও সাহিল রাজেশ যাদবের মিশ্র দল শুট-অফে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে দ্বিতীয় স্বর্ণপদকটি জয় করে। পুরুষদের কম্পাউন্ড দলও চীনকে পরাজিত করে ভারতের তৃতীয় স্বর্ণপদকটি নিশ্চিত করে। শুটিংয়ে, নীরু ধান্ডা এবং কাইনান চেনাই মিক্সড ট্র্যাপ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। সুনীল কুমার কুস্তিতে একটি ব্রোঞ্জ পদক জিতেছেন, অন্যদিকে লাভলিনা বরগোহাইন বক্সিংয়ের ফাইনালে পৌঁছেছেন। ভারতীয় মহিলা হকি দলও দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে, অন্যদিকে পুরুষ ও মহিলা স্কোয়াশ দল সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছে।
দিনের প্রথম সোনাটি এনে দেন মিক্সড টিমের চিকিতা তানিপার্থি ও সাহিল যাদব। দক্ষিণ কোরিয়ার জুংইউন পার্ক ও ইয়ংহি চোইকে হারিয়ে সোনা জেতেন তিনি। চারটি এন্ডের পরে দু’দলের স্কোর ছিল ১৫৭-১৫৭। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় শুট-অফে। সেখানে ভারতীয় জুটি জয় নিশ্চিত করে। এই সোনার সঙ্গে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টের জন্য একটি কোটা স্থানও নিশ্চিত হয়েছে ভারতের। বেলা গড়াতে চাকিতা ও ও সাহিল দু’জনেই দলগত বিভাগেও আরও একটি করে সোনা পেয়েছেন। সারা দিনে মিক্সড টিম ইভেন্ট, মহিলাদের দলগত ইভেন্টা ও পুরুষদের দলগত ইভেন্ট তিন বিভাগেই সোনা ঘরে এলো।
একই দিনে দু’টি সোনা জিতে ২১বছরের চিকিতা হয়ে উঠেছেন এশিয়ান গেমসে ভারতের প্রথম ডাবল সোনাজয়ী। তেলেঙ্গানার পেড্ডাপল্লী জেলার এক সাধারণ কৃষক পরিবারে জন্ম চিকিতার। সাইনা নেহওয়ালের সাফল্যে অনুপ্রাণিত হয়ে তাঁর বাবা শ্রীনিবাস রাও নিজের অপূর্ণ ক্রীড়াবিদ হওয়ার স্বপ্ন মেয়ের মাধ্যমে পূরণ করতে চান। মেয়ের তিরন্দাজির খরচ জোগাতে এবং উন্নত সরঞ্জামের জন্য তিনি নিজের ধান কাটার মেশিন (হারভেস্টার) পর্যন্ত বিক্রি করে দেন। মহাজনের কাছ থেকে ঋণ নেন এবং জমির ফসল বন্ধক রাখেন। সুদের হার ছিল মাসে দুই শতাংশ। চিকিতার বাবা শ্রীনিবাস বলেন, ‘‘সব সময় চেয়েছিলাম আমার সন্তানরা খেলোয়াড় হোক। আমি নিজে খেলোয়াড় হতে চেয়েছিলাম। টাকার অভাবে পারিনি। তাই চেয়েছিলাম আমার সন্তানরা খেলাধুলার জগতে এগিয়ে যাক।’’

Comments :0

Login to leave a comment