Maldah Hall Cancelled

এসআইআর কনভেনশনের হল বাতিল মালদহেও, সভা খোলা আকাশের নিচে

জেলা

এসআইআর বাতিলের দাবিতে ডাকা নাগরিক কনভেনশন বাতিল করল মালদহ জেলা প্রশাসন।
রথবাড়ি মোড়ে খোলা আকাশের নিচে এই নাগরিক কনভেনশন করা হবে।
১২ অক্টোবর, সোমবার, জেলার বামপন্থী দলসমূহের আহ্বানে এই নাগরিক কনভেনশন হওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল  মালদহ কলেজ অডিটরিয়ামের দুর্গাকিঙ্কর সদনে। আগাম আবেদন করে এবং প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে হল বুক করা হয়েছিল। এ নিয়ে প্রচার ও প্রস্তুতি ছিল শেষ পর্যায়ে। 
কিন্তু হঠাৎ, শেষ মুহূর্তে, হল কর্তৃপক্ষ জানায় প্রশাসনিক সভার কারণে ওই সদনে দেওয়া যাবে না।  অনেক ছোট পাশের সানাউল্লাহ মঞ্চে কর্মসূচি করার বিকল্প প্রস্তাব দেয়। 
এই কর্মসূচিতে রাজ্যের দুই বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও শামিম আহমেদ সহ রাজ্যের বামপন্থী দলসমূহের নেতৃত্ব উপস্থিত থাকবেন। 
এর আগে আগামী ১৩ অক্টোবর কলকাতায় একই বিষয়ে যে নাগরিক কনভেনশন হওয়ার কথা ছিল, তার হল বুকিং বাতিল হয়েছে। খোলা মাঠে হবে কনভেনশন। 
সম্প্রতি মালদহে সিপিআই(এম)'র একটি সভা ছিল শহরের মুখ্য ডাকঘরের সামনে। বক্তা ছিলেন মীনাক্ষী মুখার্জি। তা-ও শেষ মুহূর্তে বাতিল করায় এলআইসি মোড়ে করতে হয়। 
এ প্রসঙ্গে সিপিআই(এম) মালদহ জেলা সম্পাদক কৌশিক মিশ্র জানিয়েছেন কর্তৃপক্ষের ছোট  অডিটরিয়ামে কর্মসূচি করার
প্রস্তাব খারিজ করে খোলা আকাশের নিচে অডিটরিয়ামের পাশে রথবাড়ি মোড়ে নাগরিক কনভেনশন করা হবে। মিছিল করা হবে। এদিন সিপিআই(এম) জেলা দপ্তর মিহির দাস ভবনে এক সংবাদিক বৈঠক হয়। বৈঠকে বাম  দলসমূহের পক্ষে উপস্থিত ছিলেন কৌশিক মিশ্র, বাবর সরকার, গৌতম সরকার, সর্বানন্দ পান্ডে, চন্দন দাস, মহম্মদ  ইব্রাহিম প্রমুখ।

Comments :0

Login to leave a comment