SIR Tamil Nadu

প্রায় ১ কোটি নাম বাদ তামিলনাডুর চূড়ান্ত ভোটার তালিকায়

জাতীয়

তামিলনাডুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ার পর বাদ গিয়েছে প্রায় ৯৭ লক্ষ নাম। এ বছর বিধানসভা নির্বাচনে ভোটদাতার সংখ্যা ৫.৬৭ কোটি। 
আগের ভোটার তালিকা থেকে প্রায় ১৫ শতাংশ নাম বাদ পড়েছে তামিলনাডুতে। বিহারে এই হার ছিল ১০ শতাংশের কাছাকাছি। 
এর আগে গত শনিবার ৬ রাজ্য এবং তিন কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এই রাজ্যগুলিতে বাদ গিয়েছে ১ কোটি ৭০ লক্ষের বেশি নাম। এসআইআর ঘিরে সর্বজনীন ভোটাধিকারের ওপর গুরুতর আঘাতের অভিযোগে সরব সিপিআই(এম) সহ বিরোধী বিভিন্ন দল। 
তামিলনাডুর মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়েক জানিয়েছেন যে এসআইআর শুরু আগে রাজ্যে ভোটার তালিকায় ৬.৪১ কোটি নাম ছিল। মোট ৯৭.৩৭ লক্ষ নাম বাদ গিয়েছে। তিনি জানিয়েছেন ১৮-১৯ বছর বয়সী নতুন ৭.৪০ লক্ষ নাম যুক্ত হয়েছে তালিকায়। 
পট্টনায়েক বলেছেন, ভোটার তালিকায় নাম সংশোধন, সংযোজন বা বাদ পড়ে থাকলে ফের আবেদন জানানো প্রক্রিয়া চালু থাকবে। ফর্ম-৬, ফর্ম-৮ ভরা যাবে। নাম বাদ দেওয়ার জন্য ফর্ম-৭ ভরা যাবে। 
১৯ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত অভিযোগ ও দাবি জানানোর পর্ব চলেছে তামিলনাডুতে।
পশ্চিমবঙ্গ, কেরালা, আসামের সঙ্গেই বিধানসভা ভোট হয় তামিলনাডুতে। এ রাজ্যে সরকারে আসীন বিজেপি বিরোধী ডিএমকে। রাজ্যের সরকার এসআইআর প্রক্রিয়ায় প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে আবেদন দায়ের করেছিল। বিধানসভায় পাশ হয়েছিল প্রস্তাবও।

Comments :0

Login to leave a comment