কবিতা | হ্যাঁ দিদি তুমি
বিকু আচার্য
মুক্তধারা | বর্ষ ৪ | ৩ জুলাই ২০২৬
সেদিন কি সুন্দর হাসিতে খুশিতে মাতৃস্নেহে আগলে রাখলে।
একটাই দিদি - মা - বন্ধু কতকিছু ।
সম্পর্ক দায় - দায়িত্ব ভালবাসা - বিশ্বাসের ভিতর দিয়ে হাঁটে ।
তোমার বাড়ির সামনে ফুল ছড়িয়ে । ফসলের গল্প ।
সব সব উজাড় দিলে । সুদূর গোঁয়ার সমুদ্র পাড়ের মিষ্টিটাও।
বললে - জোছ্না রঙ ব্যাগটা মানাবে যাএা পথে ।
ও দিদি তোমার দারুণ চোখে স্বপ্ন রচিত হয় ।
বুকে আষাঢ় মেঘের প্রতিশ্রুতি ।
Comments :0