প্রাক্তন সেনাপ্রধানের প্রকাশিতব্য বই নিয়ে তরজা বজায় রইল সংসদে। লোকসভার আলোচনা সাময়িকভাবে বন্ধও হয়ে যায়। সভা ফের শুরু হলে মনিকম টেগোর, অমরিন্দর সিং, হিবি এডেন, এস বেঙ্কটেশন সহ একাধিক কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়। সভা ফের ভেস্তে যায় সারাদিনের জন্য।
লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী মঙ্গলবারও ভারত-চীন সীমান্ত উত্তেজনা সম্পর্কে বলতে উঠলে আপত্তি জানান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আপত্তি জানান।
সোমবার প্রাক্তন সেনাপ্রধান এমএম নরভনের বই ‘ফোর স্টারস অব ডেসটিনি’-র অংশ পড়ে শোনাতে যান রাহুল। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে বাধা দিয়ে বলেন যে বই প্রকাশিত হয়নি তা থেকে উদ্ধৃতি দেওয়া যায় না। রিজিজু অধ্যক্ষের সেই নির্দেশের উল্লেখ করে এদিন বলেন, একবার যা বারণ করা হয়েছে ফের সেই বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত নয়।
উল্লেখ্য, রাহুল এদিন ‘ক্যারাভান’ ম্যাগাজিনে প্রকাশিত বইয়ের একটি অংশকে স্বীকৃতিযোগ্য দাবি করে বলতে চেয়েছিলেন। কংগ্রেসের অভিযোগ চীনের সঙ্গে সীমান্তে সংঘাতের পর্বে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব পালন করেননি। বিষয়টি অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। তাই রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব বিষয়ক আলোচনায় বিষয়টি বলা হচ্ছে।
Rahul Lok Sabha
সেনাপ্রধানের বই নিয়ে ফের বিবাদ লোকসভায়
×
Comments :0