Vidyasagar Bridge

১২ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

কলকাতা

ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। আগামী ৮ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার ১২ ঘন্টার জন্য যান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে। কলকাতা পুলিশের তরফে বিকল্প পথ জানানো হয়েছে মেরামতি জন্যই মূলত বন্ধ থাকবে সেতু।

রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে মেরামতির কাজ চলছে দীর্ঘদিন ধরে। অত্যন্ত ব্যস্ত বিদ্যাসাগর সেতু সপ্তাহের অন্য দিন বেশ কিছু লেন চালু রেখে কাজ চলে।   বৃহস্পতিবার কলকাতা পুলিশের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেতু বন্ধ থাকার কথা জানায়। বিকল্প কোন পথে যান চলাচল করতে তাও জানিয়েছে পুলিশ। এজেসি বোস রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে এলে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড ব্যবহার করতে হবে। খিদিরপুর দিক থেকে সিজিআর রোড ধরে এলে হেস্টিংস ক্রসিং থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড – হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। এছাড়াও ঘোড়াপাশের কাছে থেকে বিদ্যাসাগর সেতুতে উঠতে এলে, কেপি রোড – রেড রোড ধরে গাড়িগুলি হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে। ছাড়াও প্রয়োজন মতো সংযোগকারী রাস্তা গুলি ব্যবহার করে ট্রাফিক নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে পুলিশ।  

Comments :0

Login to leave a comment