কেন্দ্রীয় বিজেপি সরকারের বাজেটে শিক্ষাখাতের প্রতি বঞ্চনার বিরুদ্ধে ক্যাম্পাস জুড়ে পোস্টার লাগায় এসএফআই। অভিযোগ শুক্রবার সকাল থেকে সেই সব পোস্টার ছিঁড়ে দেয় টিএমসিপি'র বহিরাগতরা। প্রতিবাদ করলে প্রায় ১০ জন বহিরাগত এসএফআই কর্মীদের উপর আক্রমণ করে। ছাত্রীদের শ্রীলতাহানি করেন তারা। জামা ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আহত হয়েছেন এসএফআই কলকাতা বিশ্বাবিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্পাদক অমিত ঘোষ, বালিগঞ্জ সাইন্স কলেজ ইউনিটের সম্পাদক শ্রুতি চক্রবতী, সভাপতি অরিত্র বড়ুয়া। বালিগঞ্জ থানায় অভিযোগ করেন এসএফআই নেতৃবৃন্দ।
এই ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে জানাতে যান কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সভাপতি প্রিয়াঙ্কা ঘোষ সহ এসএফআই কর্মীরা। কিন্তু মিটিং আছে বলে তিনি দেখা করেননি। অমিত বলেন, "গোটা কলকাতা বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ আসলে লুম্পেনদের দ্বারা চলে। এর আগেও একাধিক বার ছাত্রীদের হেনস্থা করেছে এসএফআইয়ের উপর হামলাও করেছে। আসলে এরা মনজিৎ মডেল রাজ্যের ক্যাম্পাস গুলিতে প্রচলিত করতে চায়। কিন্তু তার জন্য প্রত্যেক ক্যাম্পাসে উপস্থিত রয়েছে এসএফআই। ক্যাম্পাস দুষ্কৃতিদের দখলে থাকবে না, সাধারণ ছাত্র-ছাত্রীদের দখলে থাকবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এর জবাব তৃণমূলকে সঠিক সময় দেবে।"
Comments :0