U-19 World Cup

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারালো ভারত

খেলা

অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারালো। বৃষ্টির জন্য ম্যাচ ৩৭ ওভারে সীমায়িত হয়।  নিউজিল্যান্ডকে ১৩৫ রানে গুটিয়ে দেন ভারতীয় বোলাররা। বৈভব সূর্যবংশীর ৪০ এবং আয়ূষ মহাত্রের ৫৪ রানে সহজেই জয়ের রান তুলে নেয় ভারত।  শনিবার বুলায়েও-তে নিউজিল্যান্ডের খেলতে নেমে গোড়াতেই দ্রুত তিনটি উইকেট তুলে নেয় ভারত। এদিন গোড়াতেই দু’টি উইকেট নেন অম্বরীশ। একটি উইকেট নেন হেনিল প্যাটেল। নিউজিল্যান্ডের স্কোর ছিল তখন ৭ ওভারে ১৭/৩। কিন্তু বিপর্যয় কাটাতে পারেনি নিউজিল্যান্ড। ২৫ ওভারে ৭৬ রানে পড়ে যায় ৭ উইকেট। প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন আরএস অম্বরীশ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবার হচ্ছে জিম্বাবোয়ে ও নামিবিয়ায় যৌথভাবে। 
নিউজিল্যান্ডও পরের পর্বে উঠে গিয়েছে।

Comments :0

Login to leave a comment